Lady Finger or Okra Side Effects: ঢেঁড়শ খেলেই কিডনিতে জমবে পাথরের পাহাড়? আর কোন কোন রোগে ভুলেও দাঁতে কাটবেন না এই সবজি? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Lady Finger or Okra Side Effects: ঢেঁড়শ উপকারী হলেও কোনও কোনও ক্ষেত্রে হতে পারে চরম ক্ষতিকর। জানুন কারা ভুলেও মুখে দেবেন না এই সবজি।
advertisement
1/7

অন্যান্য অনেক সবজির মতো ঢেঁড়শেও উচ্চ মাত্রায় ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এর স্বাস্থ্য উপকারিতা রয়েছে । তবে, অতিরিক্ত ঢেঁড়শ খেলে কিছু মানুষের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। বলছেন বিশেষজ্ঞ মৃণাল শিরোদকর।
advertisement
2/7
পেটের সমস্যা: ঢেঁড়শে ফ্রুকটান নামক এক প্রকার কার্বোহাইড্রেট পাওয়া যায়, যা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের অন্ত্রের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
advertisement
3/7
গাঁটের ব্যথা : ঢেঁড়শে সোলানিন নামক একটি বিষাক্ত রাসায়নিক থাকে যা ব্যথার মতো উপসর্গগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। আর্থ্রাইটিসের মতো অস্থিসন্ধির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রদাহ দেখা দিতে পারে।
advertisement
4/7
কিডনিতে পাথর : ঢেঁড়শে উচ্চ পরিমাণে অক্সালেট থাকে এবং কিডনিতে পাথর হওয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেটই প্রধান কারণ। যাদের আগে কিডনিতে পাথর হয়েছে, তাদের ক্ষেত্রে অক্সালেট-সমৃদ্ধ খাবার এই ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
advertisement
5/7
ডায়াবেটিসে হস্তক্ষেপ : গবেষণায় দেখা গেছে যে ঢেঁড়শ মেটফর্মিনের শোষণে বাধা সৃষ্টি করতে পারে , যা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত একটি ঔষধ। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সতর্ক থাকুন অতিরিক্ত ঢেঁড়শ খাওয়া থেকে। এ ছাড়াও প্রস্রাব বেশি অম্লীয় হওয়ার প্রবণতা থাকে, যা ঢেঁড়শ খাওয়ার ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
advertisement
6/7
রক্ত জমাট বাঁধা: ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এবং ঢেঁড়শে থাকা উচ্চ মাত্রার ভিটামিন কে কুমাডিন ( ওয়ারফারিন ) -এর মতো রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। যাঁরা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন, তাঁদের সতর্ক থাকা উচিত এবং খাদ্যতালিকায় ঢেঁড়শ অন্তর্ভুক্ত করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত ।
advertisement
7/7
অ্যালার্জির প্রতিক্রিয়া যদিও বিরল, কিছু মানুষের ঢেঁড়শে অ্যালার্জি বা সংবেদনশীলতা থাকতে পারে। এর লক্ষণগুলির মধ্যে থাকতে পারে চুলকানি , আমবাত , মুখের ভিতর বা চারপাশে ঝিনঝিন করা, শ্বাসকষ্ট এবং নাক বন্ধ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lady Finger or Okra Side Effects: ঢেঁড়শ খেলেই কিডনিতে জমবে পাথরের পাহাড়? আর কোন কোন রোগে ভুলেও দাঁতে কাটবেন না এই সবজি? জানুন