TRENDING:

Offbeat Destination: চেনা ছকের বাইরে গিয়ে পাহাড় ঘেরা রোমান্সের নাম লেপচাখা, সঙ্গীর সঙ্গে হারিয়ে যান নীলিমায়

Last Updated:
Offbeat Destination: বসন্তকাল হলেও গরমভাব লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ায়। দোলের ছুটিতে আপনার ডেস্টিনেশন হক ডুয়ার্সের ভূস্বর্গ লেপচাখা।  সারাদিন কেটে যাবে মেঘের মুলুকে।
advertisement
1/5
চেনা ছকের বাইরে গিয়ে পাহাড় ঘেরা রোমান্সের নাম লেপচাখা,সঙ্গীর সঙ্গে হারিয়ে যান নীলিমায়
আলিপুরদুয়ার, অনন্যা দে: বসন্তকাল হলেও গরমভাব লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ায়। দোলের ছুটিতে আপনার ডেস্টিনেশন হক ডুয়ার্সের ভূস্বর্গ লেপচাখা।সারাদিন কেটে যাবে মেঘের মুলুকে।
advertisement
2/5
মেঘ পাহাড়ের দেশ ডুয়ার্সের ভূস্বর্গ বক্সার লাপচাখাবক্সা টাইগার রিজার্ভ-এ অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম। আলিপুরদুয়ার থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বে রয়েছে ডুয়ার্সের ভূস্বর্গ লাপচাখা। সান্তালাবাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত গাড়িতে করে যেতে পারবেন। সম্প্রতিতে তৈরি হওয়া কংক্রিটের পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা কিছুটা স্বাদ পাইয়ে দেবে দার্জিলিং ও সিকিমের পথের মত।
advertisement
3/5
জিরোপয়েন্ট থেকে ৪ কিমি পাহাড়ি পথ পুরোটাই হেঁটে যেতে হয় লেপচাখায়।পাহাড়ি বনের মধ্য দিয়ে রাস্তা। পথে পড়বে ঐতিহাসিক বক্সা দুর্গ।এরপর এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন লেপচাখায়।
advertisement
4/5
পাহাড়ের মধ্য দিয়ে পায়ে হাঁটার রাস্তা ঝিঝি পোকার শব্দ এবং রাস্তার দু'পাশে রকমারি ফুলের গাছ সঙ্গে ঠান্ডা হাওয়া আপনার দেহের ক্লান্তি দূর করে দেবে। গ্রামের মাঝেই বৌদ্ধদের গুম্ফা আর চারপাশের তাদের প্রার্থনার পতাকা আপনাকে স্বাগত জানাবে লেপচাখায়।
advertisement
5/5
সকাল বেলার সূর্যোদয় এখান থেকে দেখলে ভুলবেন না কোনওদিন।ভোরবেলায় রোভার্স ভিউ পয়েন্ট সূর্যোদয় দেখার সঙ্গে আপনার মন পবিত্রতায় ভরে উঠবে। এখানে ডুকপা জনজাতির বসবাস চিরকালই।ডুকপাদের ৬০-৬৫টি বাড়ি নিয়েই তৈরী ভূ-স্বর্গ। তাদের জীবিকা মূলত চাষবাস ও পশুপালন। তাঁদের হোম স্টে তে থাকতে পারবেন আপনারা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Destination: চেনা ছকের বাইরে গিয়ে পাহাড় ঘেরা রোমান্সের নাম লেপচাখা, সঙ্গীর সঙ্গে হারিয়ে যান নীলিমায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল