Obesity In Children: ওবেসিটিতে ভোগা শিশুদের সংখ্যার নিরিখে বিশ্বে ভারত দ্বিতীয়, 'ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস'-এর শঙ্কাজনক রিপোর্ট প্রকাশ্যে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ভারতে ক্রমেই বাড়ছে শিশুদের মধ্যে স্থূলতার সমস্যা বা ওবেসিটি! 'ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস ২০২৬'-এর রিপোর্ট বলছে, শিশুদর মধ্যে ওবেসিটির নিরিখে বিশ্বে ভারতের সংখ্যা দ্বিতীয়।
advertisement
1/5

ওবেসিটিতে ভোগা শিশুদের সংখ্যায় বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। ২০২৫ সালে ভারতে ৫ থেকে ৯ বছর বয়সি প্রায় ১৫ মিলিয়ন শিশু এবং ১০ থেকে ১৯ বছর বয়সি ২৬ মিলিয়নেরও বেশি কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছিল, এমনটাই জানাল 'ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস ২০২৬'!
advertisement
2/5
ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন জানিয়েছে, শিশুদের স্থূলতা বৃদ্ধির হার অর্ধেকে নামিয়ে আনার ২০২৫ সালের গ্লোবাল টার্গেট বিশ্ব পূরণ করতে পারবে না। যদিও এই সময়সীমা এখন ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, তবুও বেশিরভাগ দেশ এখনও লক্ষ্যপূরণে অনেকটাই পিছিয়ে রয়েছে! ভারতও তার ব্যতিক্রম নয়! বিশ্বজুড়ে ৫ থেকে ১৯ বছর বয়সি ২০০ মিলিয়নেরও বেশি স্কুলপড়ুয়া শিশু, যারা ওবেসিটিতে ভুগছে, তাদের বেশিরভাগই মাত্র ১০টি দেশের বাসিন্দা
advertisement
3/5
২০২৫ সালের শেষ নাগাদ অনুমান করা হয়েছিল, ৮টি দেশে ১ কোটি (১০ মিলিয়ন)র বেশি শিশু উচ্চ বডি মাস ইনডেক্স (BMI)-এর সমস্যায় ভুগবে।চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র—এই তিনটি দেশেই ১ কোটির বেশি শিশু ওবেসিটিতে আক্রান্ত। উচ্চ BMI-যুক্ত শিশুদের সংখ্যায় প্রথমে রয়েছে চীন, তা পরেই দ্বিতীয় স্থানে ভারত। এই দুই ক্ষেত্রেই চীন শীর্ষে, যেখানে ৬২ মিলিয়ন শিশু উচ্চ BMI এবং ৩৩ মিলিয়ন শিশু শুধুমাত্র স্থূলতায় ভুগছে। যুক্তরাষ্ট্রে ২৭ মিলিয়ন শিশু উচ্চ BMI এবং ১৩ মিলিয়ন শিশু স্থূলতায় আক্রান্ত।
advertisement
4/5
অ্যাটলাস-এ বলা হয়েছে, ভারতে ৫ থেকে ১৯ বছর বয়সি শিশুদের মধ্যে উচ্চ বডি মাস ইনডেক্স (BMI)-এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রোগের সংখ্যা ২০২৫ থেকে ২০৪০ সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়বে।প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, BMI-জনিত উচ্চ রক্তচাপের সংখ্যা ২.৯৯ মিলিয়ন থেকে বেড়ে ৪.২১ মিলিয়ন হবে, হাইপারগ্লাইসেমিয়ার ঘটনা ১.৩৯ মিলিয়ন থেকে ১.৯১ মিলিয়নে পৌঁছাবে, উচ্চ ট্রাইগ্লিসারাইডের সংখ্যা ৪.৩৯ মিলিয়ন থেকে ৬.০৭ মিলিয়ন হবে এবং মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (MASLD)—যা আগে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) নামে পরিচিত ছিল, তার সংখ্যা ৮.৩৯ মিলিয়ন থেকে বেড়ে ১১.৮৮ মিলিয়ন হবে।
advertisement
5/5
প্রতিবেদনে বলা হয়েছে, ১১ থেকে ১৭ বছর বয়সি কিশোর-কিশোরীদের মধ্যে ৭৪%-ই সুস্থ থাকতে যতটা অ্যাক্টিভিটি প্রয়োজন, তা করতে পারে না। অন্যদিকে, স্কুলপড়ুয়া (প্রাথমিক ও মাধ্যমিক) শিশুদের মধ্যে মাত্র ৩৫.৫% স্কুলে খাবার পায়।এছাড়া, ১ থেকে ৫ মাস বয়সি শিশুদের প্রায় ৩২.৬% যথাযথ স্তন্যপান পায় না। ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে ১৩.৪% উচ্চ BMI-তে ভুগছেন এবং ৪.২% টাইপ ২ ডায়াবেটিস-এ আক্রান্ত। ৬ থেকে ১০ বছর বয়সি শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৫০ মিলিলিটার পর্যন্ত চিনি-যুক্ত পানীয় খায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Obesity In Children: ওবেসিটিতে ভোগা শিশুদের সংখ্যার নিরিখে বিশ্বে ভারত দ্বিতীয়, 'ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস'-এর শঙ্কাজনক রিপোর্ট প্রকাশ্যে