TRENDING:

Health Care: মুঠো মুঠো পেইনকিলারের ক্ষতি অনেক, প্রাকৃতিক খাবারেই কমবে ব্যথা-যন্ত্রণা, জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:
Health Care: শরীরে সামান্য ব্যথা হলেই অনেকেই দ্রুত আরাম পাওয়ার আশায় পেইনকিলার খেয়ে ফেলেন। কিন্তু অতিরিক্ত ব্যথানাশক ওষুধ নিয়মিত সেবনে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ছোটখাটো দৈনন্দিন ব্যথা কমাতে আগে প্রাকৃতিক উপায় ও খাবারের উপর নির্ভর করার।
advertisement
1/6
মুঠো মুঠো পেইনকিলারের ক্ষতি অনেক,প্রাকৃতিক খাবারেই কমবে ব্যথা-যন্ত্রণা,জানাচ্ছেন বিশেষজ্ঞ
*শরীরে সামান্য ব্যথা হলেই অনেকেই দ্রুত আরাম পাওয়ার আশায় অনেকেই পেইনকিলার খেয়ে ফেলেন। কিন্তু অতিরিক্ত ব্যথানাশক ওষুধ নিয়মিত সেবনে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ছোটখাটো দৈনন্দিন ব্যথা কমাতে আগে প্রাকৃতিক উপায় ও খাবারের উপর নির্ভর করার।
advertisement
2/6
*আমাদের আশেপাশেই এমন বহু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীরের প্রদাহ ও ব্যথা কমাতে সহায়তা করে। এসব খাবারের বড় সুবিধা হলো—সঠিক পরিমাণে গ্রহণ করলে এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে খুব কম।
advertisement
3/6
*আদা দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভেষজ উদ্ভিদবিদ অরবিন্দ মণ্ডল জানান, আদা'য় থাকা সক্রিয় উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেশী বা শরীরের বিভিন্ন অংশের ব্যথা উপশমে কার্যকর ভূমিকা রাখে। প্রতিদিন অল্প পরিমাণ কাঁচা আদা বা আদা মিশ্রিত গরম জল খেলে উপকার পাওয়া যেতে পারে।
advertisement
4/6
*হলুদও ব্যথা কমানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি উপাদান। হলুদের কারকিউমিন প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে, যা বিশেষ করে গাঁটের ব্যথা বা হাঁটুর সমস্যায় উপকারী। নিয়মিত খাবারে হলুদ ব্যবহার করলে শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
advertisement
5/6
*এছাড়া সীমিত পরিমাণে ক্যাফিন গ্রহণ অনেক সময় মাথাব্যথা বা মাইগ্রেনের ব্যথা সাময়িকভাবে কমাতে পারে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়, তাই অতিরিক্ত ক্যাফিন গ্রহণ এড়িয়ে চলা জরুরি।
advertisement
6/6
*রসুনও শরীরের ব্যথা ও ফোলাভাব কমাতে সহায়ক। এতে থাকা সালফারজাত উপাদান পেশী ও গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে অল্প পরিমাণ কাঁচা রসুন খেলে ধীরে ধীরে তার উপকার পাওয়া যেতে পারে। প্রাকৃতিক এসব উপাদান নিয়মিত খাদ্যাভ্যাসে রাখলে অনেক ক্ষেত্রেই ছোটখাটো ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Care: মুঠো মুঠো পেইনকিলারের ক্ষতি অনেক, প্রাকৃতিক খাবারেই কমবে ব্যথা-যন্ত্রণা, জানাচ্ছেন বিশেষজ্ঞ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল