TRENDING:

Muscle Cramp : ঘুমের মধ্যে পায়ের পেশিতে মারাত্মক টান! ব্যথায় চোখের সামনে অন্ধকার! ঠিক তখনই কী করলে আরাম পাবেন, জেনে নিন

Last Updated:
Muscle Cramp : রাতে ঘুমের মধ্যে বা কোনও জায়গায় একটানা অনেকক্ষণ বসে বা শুয়ে থাকার পর পিঠ ও পায়ের পেশিতে টান ধরে। রাতে ঘুমিয়ে আছেন, পাশ ফিরতে গিয়ে দেখলেন পায়ের পেশি টান ধরে অসাড় হয়ে গেছে।
advertisement
1/6
ঘুমের মধ্যে পায়ের পেশিতে মারাত্মক টান! ব্যথায় চোখের সামনে অন্ধকার! তখনই কী করলে আরাম হয়!
রাতে ঘুমের মধ্যে বা কোনও জায়গায় একটানা অনেকক্ষণ বসে বা শুয়ে থাকার পর পিঠ ও পায়ের পেশিতে টান ধরে। রাতে ঘুমিয়ে আছেন, পাশ ফিরতে গিয়ে দেখলেন পায়ের পেশি টান ধরে অসাড় হয়ে গেছে। এমনটা তো অনেকেরই হয়!
advertisement
2/6
হঠাৎ করে পেশিতে টান পড়লে প্রচণ্ড যন্ত্রণা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যন্ত্রণা নিজে থেকেই কমে যায়। ব্যথা কমলেও অবশ্য অসাড় ভাবটা থেকেই যায় অনেকক্ষণ।
advertisement
3/6
শরীরে জলশূন্যতা দেখা দিলেই পেশিতে টান পড়়ে। জলের ঘাটতি পড়ছে পেশির স্থিতিস্থাপকতায়। রাতে পাশ ফিরে শোওয়ার সময়ে বা হাঁটাহাঁটির সময়ে, বসে বা শুয়ে থেকে ওঠার সময়ে পেশিতে আঘাত লাগছে। পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে বা ভিটামিন ও পটাসিয়ামের অভাব হলেও ঘন ঘন পেশিতে টান ধরতে পারে।
advertisement
4/6
রাতের ঘুমের মধ্যে হঠাৎ করে পেশিতে টান ধরলে সঙ্গে সঙ্গে আক্রান্ত জায়গায় বরফ সেঁক দিন। দ্রুত মাসাজ করে পেশিকে শিথিল করে তুলতে হবে। তবে এমনভাবে মাসাজ করুন যাতে জায়গাটায় চাপ পড়ে, কিন্তু ব্যথা না লাগে। এছাড়া গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। তার পর ভেজা তোয়ালে ব্যথার জায়গায় চেপে ধরে থাকুন। অনেকটা আরাম হবে।
advertisement
5/6
আরও একটি কাজ করতে পারেন। একটি চেয়ারে ভর দিয়ে দাঁড়ান। যে পায়ে টান লেগেছে সেটি কোমর বরাবর সামনের দিকে তুলুন। ১০ সেকেন্ড রেখে নামিয়ে নিন। বার কয়েক এমন করলে রক্ত সঞ্চালন ভালো হবে। পেশির টান ছেড়ে যাবে।
advertisement
6/6
ঘুমোনোর সময় পায়ের নিচে বালিশ রাখুন। সবুজ শাকসবজি, ফল, ডিম, দুধ খেতে হবে। ডাবের জল খান। যদি দেখেন টান ধরার পর পায়ের পেশি ফুলে উঠছে এবং সেখানকার ত্বকের রং বদলে যাচ্ছে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Muscle Cramp : ঘুমের মধ্যে পায়ের পেশিতে মারাত্মক টান! ব্যথায় চোখের সামনে অন্ধকার! ঠিক তখনই কী করলে আরাম পাবেন, জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল