Laal Shaak Health Tips: গরম ভাতে 'রঙিন' শাক! ক্যানসার আটকানোর 'মাস্টার', ডাক্তার যা বলে দিলেন জানুন
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Laal Shaak Heath Tips: এতে উপস্থিত আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, পটাশিয়াম এবং ভিটামিন সি শরীরে উপস্থিত একাধিক টক্সিক উপাদান দূর করে। সেই সঙ্গে ক্যানসার হওয়া রোধ করে।
advertisement
1/5

লাল শাকের অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধ করে। এতে উপস্থিত আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, পটাশিয়াম এবং ভিটামিন সি শরীরে উপস্থিত একাধিক টক্সিক উপাদান দূর করে। সেইসঙ্গে ক্যানসার হওয়া রোধ করে।
advertisement
2/5
চিকিৎসক দীপঙ্কর ঘোষ জানান, "লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী। লাল শাকে বিদ্যমান ভিটামিন এ রেটিনার ক্ষমতা বাড়িয়ে দিয়ে সার্বিক ভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।"
advertisement
3/5
লাল শাকে প্রচুর আয়রন রয়েছে। তাই নিয়মিত এ শাক খেলে রক্তশূন্যতা দূর হয়। রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদ্রোগের ঝুঁকি কমায়। লাল শাকে ক্যালরির পরিমাণ তুলনামূলক কম থাকে। তাই বাড়তি ওজন কমাতেও সহায়ক।
advertisement
4/5
লাল শাকে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ থাকে, যা হজমে সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই বদ-হজমের আশঙ্কা কমে। সেই সঙ্গে শরীরের হাড়ের মুভমেন্ট যাতে ঠিক মতো হয়, সেদিকেও খেয়াল রাখে।
advertisement
5/5
রঙিন হওয়ার কারণে শিশুরাও লালশাক খেতে পছন্দ করে। মানবদেহের দাঁত ও অস্থি গঠনে, দাঁতের মাড়ির সুস্থতা রক্ষায় এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে। এ শাকের আঁশ বা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Laal Shaak Health Tips: গরম ভাতে 'রঙিন' শাক! ক্যানসার আটকানোর 'মাস্টার', ডাক্তার যা বলে দিলেন জানুন