Knowledge Story: পৃথিবীতে একইরকম দেখতে সাতটা মানুষ কি সত্যিই থাকে? গবেষণার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বলা হয়, এই বিশ্বে নাকি এক-ই রকম দেখতে ৭ জন মানুষ আছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? গবেষণার রিপোর্ট সেই প্রশ্নের-ই উত্তর দিল
advertisement
1/5

ধরুন আপনি হেঁটে যাচ্ছেন। দেখলেন আপনার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন হুবহু আপনার চেহারার আর একজন। আবার খানিক দূরে দেখা মিলল, আপনার আর এক 'হামশকল'- এর! নির্ঘাৎ দৃশ্যটা ভেবেই হেঁচকি উঠছে! বলা হয়, এই বিশ্বে নাকি এক-ই রকম দেখতে ৭ জন মানুষ আছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? গবেষণার রিপোর্ট সেই প্রশ্নের-ই উত্তর দিল।
advertisement
2/5
একই চেহারার দু'জন মানুষ অবশ্যই হয়। এদের বলা হয় ডোপেলগ্যাঙ্গার (Doppelganger)। এই ধরনের মানুষের মধ্যে কোন-ও জৈবিক সম্পর্ক থাকে না। কিন্তু তবুও তাঁদের দেখতে এতটাই একরকম হয় যে, মনে হয় যেন জমজ। কিছু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে বলা হয় ইভিল টুইন, ভুতুড়ে বা অলৌকিক ধরা হয়।
advertisement
3/5
গবেষণায় দেখা গিয়েছে, একরকম দেখতে দু'জন মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে একজনেরও কম। অর্থাৎ প্রতি ট্রিলিয়নে একজনের-ও কম মানুষের ডোপেলগ্যাঙ্গার থাকতে পারে।
advertisement
4/5
এবার প্রশ্ন হল,একইরকম দেখতে ৭ জন মানুষ হয় কী না? পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষের বাস। একজন মানুষকে কেমন দেখতে হবে? তা নির্ভর করে বাবা-মা-র ডিএনএ, জিন, ক্রোমোজোম-এর উপর। প্রতিটি মানুষের মধ্যে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। প্রতিটি ক্রোমোজোম ২টি ভাগে বিভক্ত।
advertisement
5/5
একটি শিশু বাবা ও মা, দু'জনের কাছ থেকেই একজোড়া করে ক্রোমোজম পায়। প্রতি জোড়া ক্রোমোজোম নিজেদের মধ্যে কিছু অংশ বিনিময় করে নতুন ক্রোমোজোম তৈরি করে। এই জেনেটিক ক্রসিং ওভার-এর জন্য মানুষের চেহারা ও আচরণ একে অপরের থেকে আলাদা হয়। তাই এই পৃথিবীতে এক-ই চেহারার ৭ জন মানুষ থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Knowledge Story: পৃথিবীতে একইরকম দেখতে সাতটা মানুষ কি সত্যিই থাকে? গবেষণার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য