TRENDING:

Kidney:শুরুতে ধরা পড়লে কিডনির অসুখ সারে, একেবারে 'ফার্স্ট স্টেজ'-এ শরীর ৪ টে সিগন্যাল দেয়, জানুন আর দীর্ঘদিন কিডনি ভাল রাখুন

Last Updated:
কিডনির অসুখ প্রাণঘাতী হয়ে ওঠে কারণ, ধরা পড়ে দেরিতে। একেবারে শুরুতেই অসুখ ধরা পড়লে কিন্তু সেরে যায়। কিন্তু সমস্যা হল, সিংহভাগ মানুষ উপসর্গ ধরতেই পারেন না! কিডনির অসুকের একেবারে ফার্স্ট স্টেজে শরীর ৪ টে সিগন্যাল দেয়
advertisement
1/7
শুরুতে ধরা পড়লে কিডনির অসুখ সারে, 'ফার্স্ট স্টেজ'-এ শরীরে যে ৪ লক্ষণ ফুটে ওঠে
কিডনি শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়। পাশাপাশি, শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ফসফেটের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। কিডনিতে সমস্যা থাকলে রোজের খাবারে সোডিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের মাত্রার উপর নজর রাখতে হবে। শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনির কাজ ক্ষতিগ্রস্ত হয়। তখন এমন খাবার খেতে হবে, যার মাধ্যমে ২০০ মিলিগ্রামের কম পটাশিয়াম শরীরে প্রবেশ করে।
advertisement
2/7
সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, পুরুষদের তুলনায় মহিলাদের কিডনির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক কিডনি ডিজিজ-এর ঝুঁকি-ও বেশি। তলপেটে ব্যথা, উচ্চ রক্তচাপ, মূত্রের সঙ্গে রক্ত বার হওয়া কিডনিতে সিস্ট হওয়ার মূল লক্ষণ। ৩০ পেরোনো মহিলাদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে যাঁদের ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে।
advertisement
3/7
গুজরাতের ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন জানায়, অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা কিডনির সমস্যার কথা তখন বুঝতে পারেন, যখন পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে। চিফ মেডিক্যাল অফিসার জোসেফ ভাসালোট্টি জানিয়েছেন, খুব অল্প সংখ্যক মানুষই কিডনি বিকল হওয়ার প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ চিনতে পারেন এবং সময়মতো চিকিৎসা করান। কাজেই শুরুতেই সতর্ক হন। কিডনি বিকল হওয়ার প্রথম স্টেজে শরীরে এই ৪ লক্ষণ ফুটে ওঠে--
advertisement
4/7
সবসময় ক্লান্ত লাগা-- কিডনি erythropoietin নামক একটি হরমোন তৈরি করে। আরবিসি তৈরিতে এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিডনি অসুস্থ হয়ে পড়লে erythropoietin হরমোন তৈরি কমে যায়, ফলে আরবিসিও কমে যায়। কাজেই পেশি ও মস্তিষ্ক খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে।
advertisement
5/7
অনিদ্রা: কিডনি বিকল হতে থাকলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলি দেহের বাইরে বেরোতে পারে না। এটি অনিদ্রার অন্যতম কারণ
advertisement
6/7
ত্বকের সমস্যা: কিডনি শরীরের নুন ও প্রয়োজনীয় খনিজের ভারসাম্য বজায় রাখে। কিডনি সঠিকভাবে কাজ না করলে ত্বক শুষ্ক খসখসে হয়ে যায়। ত্বকে ঘা, চুলকানি হতে পারে। হাড়ের সমস্যা দেখা দিতে পারে।
advertisement
7/7
পা, গোঁড়ালি বা পায়ের পাতায় ফোলা, ক্ষিদে কমে যাওয়া এবং বারবার পেশিতে টান ধরা—এই লক্ষণগুলো কখনওই উপেক্ষা করা উচিত নয়, কারণ এগুলো কিডনি বিকল হওয়ার ঈঙ্গিত দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney:শুরুতে ধরা পড়লে কিডনির অসুখ সারে, একেবারে 'ফার্স্ট স্টেজ'-এ শরীর ৪ টে সিগন্যাল দেয়, জানুন আর দীর্ঘদিন কিডনি ভাল রাখুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল