TRENDING:

Kali Puja 2023: কালীপুজোর অমাবস্যা তিথি কখন লাগছে? কতক্ষণ থাকবে? পুজোর 'শুভ সময়' ঠিক কতক্ষণ? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট

Last Updated:
Kali Puja 2023: রবিবার ১২ নভেম্বর অর্থাৎ ২৫ কার্তিক পালিত হবে এই দীপান্বিতা কালীপুজো। এই দিনে বিশেষ অমাবস্যা তিথিতে পুজো করা হয় দেবী কালীর। কোন সময় থেকে অমাবস্যা পড়ছে, দেখে নেওয়া যাক পঞ্জিকা কী বলছে।
advertisement
1/12
কালীপুজোর অমাবস্যা তিথি কখন লাগছে? কতক্ষণ থাকবে? পুজোর 'শুভ সময়' ঠিক কতক্ষণ?
চলতি বছরে কালীপুজো পড়ছে রবিবার। ১২ নভেম্বর অর্থাৎ ২৫ কার্তিক পালিত হবে এই দীপান্বিতা কালীপুজো। এই দিনে বিশেষ অমাবস্যা তিথিতে পুজো করা হয় দেবী কালীর। কোন সময় থেকে অমাবস্যা পড়ছে, দেখে নেওয়া যাক পঞ্জিকা কী বলছে।
advertisement
2/12
অমাবস্যা তিথিতে বিভিন্ন সময়ে দেবী কালিকাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। ফলহারিনী অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা, বিভিন্ন সময়ে দেবীর নানান ধরনের আচার মেনে হয় পুজো। দীপান্বিতা কলীপুজোয় বিশেষ আচার মেনে দেবীর পুজো সম্পন্ন হয় ঘরে ঘরে ও বারোয়ারি পূজা মণ্ডপগুলিতে।
advertisement
3/12
বেণী মাধব শীলের পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে ১২ নভেম্বর ২০২৩ বেলা ২টো ৪৩ মিনিটে। অমাবস্যা তিথির অবসান হবে ১৩ নভেম্বর ২০২৩ রাত ২টো ৫৬ মিনিটে।
advertisement
4/12
কালীপুজোর জন্য শুভ সময় থাকবে ১২ নভেম্বর রাত ১১টা ৩৯ মিনিট থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত। এই ৫৩ মিনিটের মধ্যেই মা কালীর আরাধনার সবচেয়ে উপযুক্ত সময় থাকবে।
advertisement
5/12
পঞ্জিকা : কালীপুজোর অমাবস্যা তিথি- রবিবার ১২ নভেম্বর ঘ ২/৪/৫১ মিনিটে থেকে পড়ছে, আর ১৩ নভেম্বর তা ২/২৮/৩০ মিনিটে নভেম্বরে শেষ হচ্ছে অমাবস্যা তিথি। অর্থাৎ অমাবস্যা তিথি ১২ নভেম্বর ২ টো ৪৪ মিনিটে শুরু হচ্ছে। এরপর ১৩ নভেম্বর ২ টো ৫৬ মিনিটে শেষ হবে।
advertisement
6/12
পুজোর প্রদোষ কাল- বিকেল ৫ টা ২৯ মিনিট থেকে সন্ধ্যে ৮ টা ০৮ মিনিট পর্যন্ত। বৃষভকাল ৫ টা ৩৯ মিনিট থেকে ৭ টা ৩৫ মিনিট পর্যন্ত
advertisement
7/12
অমৃত যোগ- দিবা ঘ ৬।৫০ গতে ৮।৫৭ মধ্যে ও ১১।৪৮ গতে ২।৩৯ মধ্যে এবং রাত্রি ঘ ৭।২৭ গতে ৯।১৪ মধ্যে ও ১১।৫৩ গতে ১।৪০ মধ্যে ও ২।৩৩ গতে ৫।৫৩ মধ্যে অমৃতযোগ।
advertisement
8/12
এপার বাংলার বাঙালিরা, যারা কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজো করেন না, তাঁরা অনেকেই কার্তিক অমাবস্যায় মা লক্ষ্মীর পুজো করে থাকেন। অমাবস্যা তিথিকে পূজিতা এই লক্ষ্মীপুজোকে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়ে থাকে। অবাঙালি সম্প্রদায় এদিন লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন।
advertisement
9/12
কালীপুজোর আগের দিন আজ শনিবার, ১১ নভেম্বর পালিত হয় ভূত চতুর্দশী বা ছোটি দিওয়ালি। ঘরে ঘরে ১৪টি করে প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। এদিন অতৃপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে বলে মনে করা হয়। ভূত চতুর্দশী অনেক জায়গায় নরক চতুর্দশী নামেও পরিচিত।
advertisement
10/12
এই বছর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে কালীপুজোর দু-দিন পরে, আগামী ১৪ নভেম্বর মঙ্গলবারে।
advertisement
11/12
বাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত না হলেও কালীপুজোর পরের দিনটি অনেক জায়গায় গোবর্ধন পুজো হিসেবে পালিত হয়। এই দিনেই শ্রীকৃষ্ণ গোকূলবাসীকে রক্ষা করতে গিরি গোবর্ধন তাঁর আঙুলের ডগায় তুলেছিলেন বলে মনে করা হয়।
advertisement
12/12
পশ্চিমবঙ্গ ছাড়াও ওডিশা এবং অসমেও কার্তিক অমাবস্যায় মা কালীর পুজো করা হয়ে থাকে। কোনও কোনও বছর কালীপুজো ও দীপাবলি একদিন আগে ও পরে পরে থাকে। তবে এই বছর কালীপুজোর সঙ্গে একই দিনে ১২ নভেম্বর রবিবার পালিত হবে দীপাবলি। অমাবস্যা তিথি যেদিন মধ্যরাত পর্যন্ত থাকে, সেই দিনেই কালীপুজো করা হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kali Puja 2023: কালীপুজোর অমাবস্যা তিথি কখন লাগছে? কতক্ষণ থাকবে? পুজোর 'শুভ সময়' ঠিক কতক্ষণ? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল