Jaba Flower Gardening Tips: বাগানের জবাগাছে হঠাৎ পোকার হানা, ফুল শুকিয়ে যাচ্ছে...কী ভাবে যত্ন করলে গাছ ধরবে ফুলে ফুলে? পড়ুন
- Reported by:RAKESH MAITY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্রথম ধাপে চারা বসাতে হবে। এ জন্য নার্সারি থেকে ভাল মানের চারা বেছে নিতে হবে। একটু মোটা কাণ্ডের সুস্থ চারা কিনে নিন। ১২ ইঞ্চির টবে এই গাছ বসাতে পারেন।
advertisement
1/5

আবহাওয়া পরিবর্তনের সময় আপনার পছন্দের গাছকে আরও যত্নে রাখতে হবে। আবহাওয়া পরিবর্তনের সময় সাদা মাছি এবং মিলিবাগ-এর আক্রমণ বেড়ে যায়। এই সময় উপযুক্ত পদক্ষেপ না করলে, উজার হতে পারে শখের জবা বাগান। কীভাবে যত্নে রাখবেন জবা গাছ? জানাচ্ছেন শুভদীপ ভট্টাচার্য
advertisement
2/5
জবা বাগানের পাশে অন্য গাছ থাকলে সেখান থেকে পোকামাকড় আক্রমণ করতে পারে জবা গাছে। কাজেই জবা গাছ আলাদা রাখুন। জবা গাছে সাদা মাছির সমস্যা দূর করতে ' হোয়াইট ফ্লাই আউট ' নামের অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করুন। এছাড়াও পেগাশাস ও রনফেন ব্যবহার করতে পারেন।
advertisement
3/5
মিলিবাগ দূর করতে প্রথমে ব্রাশ দিয়ে পোকা ঝেড়ে নিন । এর পর নিম তেল এবং একতারা ব্যবহার করলেও সমস্যা মিটবে। জবা গাছে আক্রমণ করে মাইট বা সাদা মাছি ও জাব পোকা। বাগানের সামনে নারকেল গাছ ও অনেক সময় কলাগাছ থাকলে সাদা মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বাড়ে।
advertisement
4/5
জবা গাছসুরক্ষিত রাখতে গাছের উপর গ্রিন নেট এবং বর্ষাকালে পলিসেড ব্যবহার করুন। যে-কোনও গাছের ক্ষেত্রে খুব বেশি পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করা উচিত নয়। জবা পোকার ক্ষেত্রে রনফেন বা অবেরণ একবার ব্যবহার করেই উপকার পাওয়া যায়। পেগাশেসে'র ক্ষেত্রে পাঁচদিন অন্তর দু'বার ব্যবহার করা যেতে পারে।
advertisement
5/5
জবা গাছে খুব বেশি জল দেবেন না। গাছ যখন একটু ঝিমিয়ে পড়বে, তখন জল দিন। সকাল অথবা সন্ধ্যাবেলা গাছে জল দেওয়ার আদর্শ সময়। শীতকালে একদিন ছাড়া জল, এবং গরমকালে প্রতিদিন জল দিন। গরমকালে সন্ধ্যায় ঠান্ডা জলে গাছকে স্নান করালে ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jaba Flower Gardening Tips: বাগানের জবাগাছে হঠাৎ পোকার হানা, ফুল শুকিয়ে যাচ্ছে...কী ভাবে যত্ন করলে গাছ ধরবে ফুলে ফুলে? পড়ুন