TRENDING:

Ilish Vs Chandana: সর্বনাশ...! ইলিশ ভেবে চন্দনা কিনছেন না তো? 'আসল'-'নকল' চিনবেন কী দেখে? জানুন

Last Updated:
Ilish Vs Chandana: কী ভাবে চন্দনা ইলিশকে মাছের রাজা ইলিশ থেকে আলাদা করবেন? ডাহা ঠকে যাচ্ছেন? দেখে নিন এই লক্ষণগুলি।
advertisement
1/12
সর্বনাশ...! ইলিশ ভেবে চন্দনা কিনছেন না তো? 'আসল'-'নকল' চিনবেন কী দেখে? জানুন
রুপোলি শরীর! অবিকল ইলিশের মতো দেখতে। কিন্তু ইলিশ নয়। দুই বাংলার মানুষই বাজারে গিয়ে বোকা হয়ে যাচ্ছেন ইলিশের বদলে চন্দনা কিনে।
advertisement
2/12
বাজারে গিয়ে দরদাম করে কিনছেন ইলিশ। খেয়ে মালুম পড়ছে অন্য মাছ। হামেশাই হচ্ছে এমনটা দুই বাংলার ক্রেতাই সস্তায় বাড়িতে নিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু অজান্তেই কিনছেন চন্দনা মাছ।
advertisement
3/12
দেশীয় বাজারে ইলিশ বাদে চন্দনা ইলিশ নামে আরেক ধরণের ইলিশ রয়েছে। অনেকে রসিকতা করে বলেন, গরিবের ইলিশ। অনেকে এ মাছকে সার্ডিন, চকোরি বা ফুইট্টা ইলিশ নামেও চেনে।
advertisement
4/12
এই মাছ কোনও নদীর মাছ নয়। সাগরে জেলেদের জালে ধরা পড়ে। দেখতে অনেকটাই ইলিশের মতো। এ কারণেই এর নাম ‘চন্দনা ইলিশ’।
advertisement
5/12
দাম কম বলে এর আসল ক্রেতা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরাই। কিন্তু বাজারে এখন ইলিশের সঙ্গেও অনেক সময় এটি মিশিয়ে দাম বাড়িয়ে ফেলা হয়।
advertisement
6/12
ইলিশ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। কারণ অনেকেই বাজারে যান না আবার অনেকেই মাছের বিশেষত্ব সম্পর্কে ওয়াকিবহাল নন। ফলে বাড়িতে ইলিশ অনেক দামে এনেও হতাশ হতে হয় অনেককে।
advertisement
7/12
কিন্তু কী ভাবে চন্দনা ইলিশকে মাছের রাজা ইলিশ থেকে আলাদা করবেন? দেখে নিন এই লক্ষণগুলি।
advertisement
8/12
চন্দনা বা সার্ডিন কিন্তু সমুদ্র ছাড়া পাওয়া যায় না। মাছটির গায়ের রং ইলিশের মতো রূপালি হলেও পিঠ ইলিশের মতো কালচে রংয়ের হয় না।
advertisement
9/12
এই চন্দনা মাছের চোখও ইলিশের তুলনায় অনেকটাই বড় হয়।
advertisement
10/12
ইলিশের মতো চ্যাপ্টাও হয় না চন্দনা মাছ।
advertisement
11/12
চন্দনা মাছের গন্ধও খানিকটা ইলিশ মাছের মতোই। তবে ইলিশের মতো অতটাও সুগন্ধ এতে পাওয়া যায় না।
advertisement
12/12
চন্দনা ইলিশের মাথার আকৃতি আর ইলিশের মাথার আকৃতিতেও ফারাক আছে। প্রয়োজনে ইন্টারনেটে দেখে নিন ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ilish Vs Chandana: সর্বনাশ...! ইলিশ ভেবে চন্দনা কিনছেন না তো? 'আসল'-'নকল' চিনবেন কী দেখে? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল