How to Wash Basin: বেসিন হবে নতুনের মতো ঝকঝকে! কাজের লাগান রান্নাঘরের ৪ উপাদান, নেই খরচও
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
How to Wash Basin: রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নেওয়ার যায় বেসিন? জেনে নেওয়া যাক।
advertisement
1/5

বাড়িঘরের মতোই বাথরুমও একই ভাবে পরিষ্কার রাখতে হয়। কিন্তু অনেক সময়ই বেসিন পরিষ্কার করতে গেলে বেগ পেতে হয়। দাগছোপ যেন পরিষ্কারই হতে চায় না। কিন্তু জানেন কি, রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নেওয়ার যায় বেসিন? জেনে নেওয়া যাক।
advertisement
2/5
বেকিং সোডা এবং লেবুর দিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিন। সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে সাফ বেসিন।
advertisement
3/5
প্রথমে বেসিনের পাইপে ফুটন্ত গরম জল ঢেলে দিন। তার পর এক কাপ গরম জসে সাদা ভিনিগার মিশিয়ে সেটিকে পাইপে ঢেলে দিন। কিছু ক্ষণ পর জল দিয়ে পাইপটি ধুয়ে ফেললেই আর কোনও ময়লা থাকবে না।
advertisement
4/5
ইনো এবং লেবুও বেসিন ঝকঝকে করে তোলার ক্ষেত্রে বেশ কার্যকরী। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে কিছুটা ইনো মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিন। আধ ঘণ্টা পর স্পঞ্জ দিয়ে বেসিনটি ভাল করে পরিষ্কার করে নিলেই থাকবে না কোনও দাগছোপ।
advertisement
5/5
রান্নাঘরে থাকা এ সব উপাদান খুব সহজেই বেসিনের দাগ দূর করে। এতে খরচ এবং সময়, দুই-ই বাঁচে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How to Wash Basin: বেসিন হবে নতুনের মতো ঝকঝকে! কাজের লাগান রান্নাঘরের ৪ উপাদান, নেই খরচও