Tips and Tricks: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Quilt & Blanket Storage Tips: পরের মরসুমে ফের আলমারীর তলা থেকে টেনে বের করার পর লেপ, কম্বল থেকে আসতে পারে দুর্গন্ধ৷ এমনকী পোকা-মাকড়ও বাসা বাধতে পারে৷ সাধের কম্বলরে দফারফা হয়ে যেতে পারে৷ এর প্রধান কারণ হল বন্ধ আলমারি বা বাক্সের ভেতরে জমে থাকা আর্দ্রতা।
advertisement
1/9

পাকাপাকি বিদায় ঘণ্টা বেজে গিয়েছে শীতের৷ রাতের দিকে এখনও হালকা ঠান্ডা ভাব থাকলেও তাকে কাবু করতে আর প্রয়োজন পড়ছে না মোটা মোটা লেপ, কম্বলের৷ কয়েকদিনের মধ্যেই বিছানার এক কোনে শুয়ে থাকা ভারী ভারী লেপ, কম্বল ফের ফিরে যেতে চলেছে নিজেদের পুরনো জায়গায়, আলমারীর তলদেশে৷
advertisement
2/9
অনেকেই লেপ, কম্বল গুছিয়ে রাখার বন্দোবস্ত শুরু করে দিয়েছেন৷ কিন্তু শীতের এই জিনিসগুলিকে প্রায় এক বছরের জন্য আলমারীতে চালান করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথা রাখা জরুরি৷
advertisement
3/9
নতুবা পরের মরসুমে ফের আলমারীর তলা থেকে টেনে বের করার পর লেপ, কম্বল থেকে আসতে পারে দুর্গন্ধ৷ এমনকী পোকা-মাকড়ও বাসা বাধতে পারে৷ সাধের কম্বলরে দফারফা হয়ে যেতে পারে৷ এর প্রধান কারণ হল বন্ধ আলমারি বা বাক্সের ভেতরে জমে থাকা আর্দ্রতা।
advertisement
4/9
তবে কয়েকটি ছোট্ট টিপস মনে রাখলে পড়তে হবে না এই ঝামেলায়৷ এই উপায়গুলি মেনে বাক্সবন্দি করে রাখলেও দিব্যি নতুনের মতো থাকবে লেপ, কম্বল৷ ধারে কাছে ঘেঁষার সাহসও পাবে না পোকামাকড়৷
advertisement
5/9
রোদে দিন: লেপ, কম্বল রেখে আগে অবশ্যই ভাল করে রোদে দেওয়া প্রয়োজন। টানা ৪-৫ ঘণ্টা কড়া রোদে রাখলে ভেতরের আর্দ্রতা দূর হয়ে যায়। এরপর সঙ্গে সঙ্গে নয়৷ ঠান্ডা হওয়ার পর ভাঁজ করতে হবে৷ চাইলে প্লাস্টিক ব্যাগ বা ভ্যাকুয়াম ব্যাগেও রাখা যেতে পারে৷
advertisement
6/9
দুর্গন্ধ এড়াতে কী করবেন?অনেকেই দুর্গন্ধ দূর করতে বাজারের কেমিক্যাল স্প্রে বা বল ব্যবহার করেন। তবে ঘরে থাকা কর্পূর ব্যবহার করেই এই সমস্যা এড়ানো যায়।
advertisement
7/9
কর্পূর কীভাবে ব্যবহার করবেন?লেপ, কম্বল গুছিয়ে রাখার সময় ২-৩ টুকরো কর্পূর মাঝখানে রেখে দিন। কর্পূরের তীব্র গন্ধ ছোট পোকা, উইপোকা ও মথ দূরে রাখে এবং ছত্রাকের বৃদ্ধি কমায়। তবে কর্পূর সরাসরি কাপড়ের মধ্যে দেবেন না। ছোট সুতির কাপড় বা টিস্যুতে মুড়ে রাখুন, যাতে দাগ না পড়ে।
advertisement
8/9
নিমপাতার ব্যবহারযদি কর্পূর বা কেমিক্যাল ব্যবহার করতে না চান, তাহলে নিমপাতা ব্যবহার করতে পারেন। তবে ভেজা বা কাঁচা নিমপাতা কখনওই সরাসরি কম্বলের মধ্যে দেবেন না। প্রথমে নিমের ডাল ভেঙে ২-৩ দিন রোদে ভাল করে শুকিয়ে নিন। পুরো শুকিয়ে গেলে পুরনো সুতির কাপড়ে ভরে ছোট পুঁটলি বানান।
advertisement
9/9
লেপ, কম্বল ভাঁজ করার সময় প্রতিটি স্তরের মাঝে এই পুঁটলি রেখে দিন। একটি রজাইয়ের জন্য ২-৩টি পুঁটলি যথেষ্ট। বাক্স বা ডিভানের কোণেও কিছু শুকনো নিমপাতা ছড়িয়ে দিতে পারেন। নিমের তীব্র গন্ধে পোকা, মথ ও উইপোকা কাছে আসবে না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips and Tricks: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন