Amloki Morabba Recipe: ঘরে বানিয়ে ফেলুন আমলকির মোরব্বা, কাঁচের বোতলে রাখলে খেতে পারবেন বছরভর, উবে যাবে পেটের সমস্যা, রইল রেসিপি
- Reported by:Suman Saha
- Published by:Pooja Basu
Last Updated:
South 24 Parganas News: এখন বাজার ভরে বিক্রি হচ্ছে আমলকি৷ বাড়িতে বানিয়ে ফেলুন আমলকির মোরব্বা৷ সারাবছর খেতে পারবেন৷ একেবার আচারের মতো লাগবে খেতে৷ ছোটদের পাতেও দিতে পারেন৷
advertisement
1/6

আমলকির কথা উঠলে আমাদের এই ছোটবেলার কথায় বারবার মনে চলে আসে কারণ আমলকি এতটা সুস্বাদু।এখন যদিও অনেকেই এটি দেখে নাক সিটকান। তবে একবার যদি চেখে দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রেম পড়বেন টক-ঝাল-মিষ্টি এই পদের বানিয়ে স্বাদ নিন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
আমলকির মোরব্বা শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। এটি হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্যও ভাল। তাই এই আবহাওয়ায় নিজেকে সুস্থ রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমলকি। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
যতটা টেস্টি আর্থিক ততটাই উপকারী আর তাই দোকানে কিনে নয়, নিজের বাড়িতে নিজের মতন ভাবে আপনিও তৈরি করে নিতে পারেন আমলকির মোরব্বা। কিভাবে তৈরি করবেন তা জেনে নিন রইল রেসিপি। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
আর আমলকি মোরব্বা বানাতে গেলে আপনাকে কি কি উপাদান লাগবে এগুলি আগে জেনে নিন কি কি আপনাকে নিতে হবে আমলাকি আপনি যতটা তৈরি করতে চান ঠিক ততটা তবে এক কেজি তৈরি করাটাই বেশ ভালো হবে। এক কেজি আমলকি চিনি- ১.৫ কেজি সবুজ এলাচ - ১০-১১ টি বিট নুন- ১ চা চামচ গোলমরিচ- ১/২ চা চামচ জল- প্রয়োজন হিসাবে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
প্রথমে আমলকি ধুয়ে ভালভাবে পরিষ্কার করুন। এবার একটি কাঁটা বা ছুরি দিয়ে আমলকির মধ্যে গর্ত করতে হবে। এতে চিনি সহজেই ভিতরে পৌঁছতে পারে। অন্যদিকে একটি পাত্রে জল ফোটাতে দিন। জল ফুটে আসলে এতে আমলকি যোগ করুন। নরম না হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
এবার একটি আলাদা পাত্রে চিনি ও জল নিয়ে সিরাপ বানিয়ে নিন। সিরাপটি ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। সেদ্ধ করা আমলকি জল থেকে বের করে চিনির সিরায় দিন। এতে সবুজ এলাচ, বিট নুন ও গোলমরিচের গুঁড়ো দিন। মিশ্রণটি অল্প আঁচে রান্না করুন। যতক্ষণ না সমস্ত জল বাষ্প হয়ে যায় এবং মোরব্বা ঘন হয়ে যায়। মোরব্বা ঠাণ্ডা হতে দিন। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Amloki Morabba Recipe: ঘরে বানিয়ে ফেলুন আমলকির মোরব্বা, কাঁচের বোতলে রাখলে খেতে পারবেন বছরভর, উবে যাবে পেটের সমস্যা, রইল রেসিপি