Study Tips: পড়তে বসলেই বইয়ে মন টেকে না! কী ভাবে পড়াশোনা করলে সাফল্য বাঁধাধরা! জানুন টিপস
- Reported by:Suman Saha
- Published by:Sanchari Kar
Last Updated:
Study Tips: পড়ায় মনোযোগ থাকলে যেটা একবার পড়লেই হয়, মনোযোগ না থাকলে সারাদিন পড়েও লাভ নেই। জেনে নেওয়া যাক পড়াশোনায় মনোযোগী হওয়ার কিছু উপায়।
advertisement
1/6

পড়তে বসলেই মাথায় আসে যত ধরনের চিন্তা। মনোযোগ যে কোথায় গায়েব হয়ে যায় কে জানে! পড়ায় মনোযোগ থাকলে যেটা একবার পড়লেই হয়, মনোযোগ না থাকলে সারাদিন পড়েও লাভ নেই। জেনে নেওয়া যাক পড়াশোনায় মনোযোগী হওয়ার কিছু উপায়।
advertisement
2/6
অমনোযোগ আনতে পারে এমন সব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার পড়ার জন্য প্রয়োজনীয় সবকিছু হাতের কাছেই রাখুন, যাতে বারবার উঠতে না হয়। অনেকের বারবার ফোন আসে পড়ার সময়।খুব বেশি দরকার না হলে ফোন বন্ধ করে রাখতে পারেন। পড়তে বসার অন্তত ৫ মিনিট আগ থেকে মনস্থির করুন।
advertisement
3/6
বিশিষ্ট শিক্ষক চিত্তরঞ্জন নস্কর জানান, আপনি যে বিষয় পড়বেন, সেটা অন্য কাউকে শিক্ষা দিন। এমন কাউকে যে সে বিষয়টা সম্পর্কে জানে না। শিক্ষকতা নিজের জ্ঞান আহরণের জন্য সবচেয়ে উত্তম উপায়। যেমন- আপনি যদি গণিত কম বোঝেন বা গণিত নিয়ে পড়তে চান ভবিষ্যতে ,আপনার উচিত এখন থেকেই গণিতের উপর শিক্ষা দান করা অন্যদের। এতে আপনার নিজেরও চর্চা থাকবে বিষয়টির উপর।
advertisement
4/6
আপনি যখন নতুন কোনও বিষয় বা তথ্য সম্পর্কে জানবেন, তখন তা আপনার বর্তমানের পরিচিত কোনও জানা তথ্য বা ধারণার সাথে সংযুক্ত বা মিলিত করার চেষ্টা করুন। এতে পরীক্ষার সময় আপনার সে নতুন তথ্য ভুলে যাওয়ার আশঙ্কা কম থাকে।
advertisement
5/6
পরীক্ষার আগে কিছুদিন পড়লে আপনার মস্তিষ্কের উপর চাপ পড়তে পারে। তাই সব সময় অল্প অল্প পড়ার মাঝে থাকবেন। এতে কোনও মানসিক চাপও থাকবে না। আর পরীক্ষার আগে একটু রিভিশন দিলেই আপনার হয়ে যাবে।
advertisement
6/6
আপনার পড়ার মূল লক্ষ্য কিন্তু সেটাকে বুঝে জ্ঞান আহরণ করা আর পরীক্ষায় ভাল করা। কিন্তু আপনি যদি নাই বোঝেন তাহলে ভাল করার প্রশ্নই আসে না। তাই যে বিষয়টি বুঝবেন না তার পেছনে একটু বেশি মনোযোগী হন। প্রয়োজনে খাতায় লিখে বুঝুন। কারণ না বুঝে মুখস্থ করে সেটা বেশিক্ষণ মনে রাখা কারও পক্ষেই সম্ভব নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Study Tips: পড়তে বসলেই বইয়ে মন টেকে না! কী ভাবে পড়াশোনা করলে সাফল্য বাঁধাধরা! জানুন টিপস