TRENDING:

Holi 2026: চুটিয়ে রং খেললেও ত্বকের ক্ষতি হবে না, উঁকি মারবে না ব্রণ, র‍্যাশ, ত্বক থাকবে পেলব, উপায় বাতলালেন চিকিৎসক

Last Updated:
দোলে রং না খেললে কি আর মন ভরে? এদিকে রং খেলার পর ত্বকের বারোটা বাজে! রমরমিয়ে বেড়ে যায় ব্রণ, র‍্যাশ! অনেকের আবার অ্যালার্জিও হয়! কিন্তু কীভাবে রং খেললে সহজে রং তুলতেও পারবেন আবর ত্বকও থাকবে পেলব? জানালেন চিকিৎসক
advertisement
1/6
চুটিয়ে রং খেললেও ত্বকের ক্ষতি হবে না, উঁকি মারবে না ব্রণ, র‍্যাশ, উপায় বাতলালেন চিকিৎসক
দোলের বাজারে হরেক কিসিমের রঙের ছড়াছড়ি! কিন্তু বেশিরভাগ রঙেই থাকছে ক্ষতিকারক কেমিক্যাল। উজ্জ্বল লাল,সবুজ,বেগুনি কিংবা কালো রং তৈরিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এসব রং ত্বকে অ্যালার্জি, চুলকানি, র‍্যাশ কিংবা প্রদাহের মতো সমস্যা তৈরি করতে পারে। ফলে অনেকেই রং খেলতে ভয় পান।
advertisement
2/6
কিন্তু কীভাবে রং খেললে ত্বকের কোনও ক্ষতি হবে বা? জানালেন আয়ুষ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁদের মতে, রাসায়নিক রঙের পরিবর্তে ভেষজ বা প্রাকৃতিক রং ব্যবহার করাই নিরাপদ। এতে ত্বকের ক্ষতি কম হয় এবং পরে রং তুলতেও সুবিধা হয়।
advertisement
3/6
আয়ুষ চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল জানান, 'রং খেলতে যাওয়ার আগে শরীরের খোলা অংশে নারকেল তেল বা সর্ষের তেল বা অলিভ অয়েল লাগিয়ে নেওয়া উচিত। এতে রং সহজে বসে না এবং তুলতেও সুবিধা হয়।
advertisement
4/6
তিনি আরও জানান, "রং তোলার সময় জোরে ঘষাঘষি করা ঠিক নয়। প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর পর তুলোয় পাতিলেবুর রস ভিজিয়ে রং মাখানো জায়গায় কয়েক মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে।"
advertisement
5/6
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মুলতানি মাটি, গ্লিসারিন ও সামান্য নুন মিশিয়ে হালকা স্ক্রাব বানিয়ে নিন। চালের গুঁড়ো ও গ্লিসারিনের মিশ্রণও কার্যকর। চুলে রং লেগে গেলে প্রথমে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। এর পর টক দই ও লেবুর রসের প্যাক ব্যবহার করতে পারেন। প্রয়োজনে ভেষজ শ্যাম্পু ব্যবহার করার পরামর্শও দেন চিকিৎসকরা। এছাড়া আমলকি, রিঠা ও শিকাকাই ভিজিয়ে রাখা জল দিয়েও চুল পরিষ্কার করা যায়
advertisement
6/6
ঠোঁটের মতো সংবেদনশীল অংশের বিশেষ যত্ন প্রয়োজন। গ্লিসারিন ও লেবুর রস সম-পরিমাণে মিশিয়ে আলতোভাবে ঠোঁটে লাগিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। চোখে রং পড়লে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সমস্যা বজায় থাকলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2026: চুটিয়ে রং খেললেও ত্বকের ক্ষতি হবে না, উঁকি মারবে না ব্রণ, র‍্যাশ, ত্বক থাকবে পেলব, উপায় বাতলালেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল