TRENDING:

Healthy Lifestyle: পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে হীনম্মন্যতা অবান্তর; সুখী সঙ্গমের দারুন সব উপায় বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরা!

Last Updated:
পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে আত্মশ্লাঘা বা বিপরীত পক্ষে হীনম্মন্য়তা বোধ করারও কোনও কারণ নেই।
advertisement
1/7
পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে হীনম্মন্যতা অবান্তর; সুখী সঙ্গমের দারুন সব উপায় জানুন
বাৎস্যায়ণ তাঁর কামসূত্রে সার্বিক ভাবে শারীরিক গঠন এবং বিশেষ ভাবে যৌনাঙ্গের গঠনের দিক থেকে নারী এবং পুরুষদের শ্রেণীবদ্ধ করেছিলেন নানা গোত্রে, একটা তালিকা পেশ করে সাব্যস্ত করেছিলেন কোন কোন গোত্রের মধ্যে রমণ সুখকর হয়। অর্থাৎ, রতিসুখের ক্ষেত্রে যৌনাঙ্গের গঠনের দিকটা উপেক্ষা করার নয়। কিন্তু তাই বলে পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে আত্মশ্লাঘা বা বিপরীত পক্ষে হীনম্মন্য়তা বোধ করারও কোনও কারণ নেই। কিন্তু বাৎস্যায়ণ বর্ণিত পথে তালিকা মিলিয়ে সঙ্গী অথবা সঙ্গিনী নির্বাচন দুঃসাধ্য, ওটা বিজ্ঞানসম্মত তথ্য হলেও বাস্তবক্ষেত্রে প্রয়োগের পথে কী কী সমস্যা আসতে পারে, তা প্রাপ্তবয়স্ক মাত্রেই জানেন! Representative Image
advertisement
2/7
তাহলে পুরুষাঙ্গের স্বল্প দৈর্ঘ্য যদি রতিসুখের অন্তরায় হয়ে ওঠে, সেক্ষেত্রে কী করা যায়? আর যা-ই হোক, অমুক তেল, তুসুক বড়ি, এই শেকড়, ওই যন্ত্র- নানা বিজ্ঞাপনে আমরা যেমনটা দেখে থাকি, তা হাতে তুলে নেওয়া খুব একটা নিরাপদ নয়, এই সব কিছুরই রয়েছে নানা শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া। অতএব উপায়? Representative Image
advertisement
3/7
এই জায়গায় এসে সবার প্রথমে যে প্রশ্নটার মীমাংসা করা প্রয়োজন, তা হল স্বল্প দৈর্ঘ্যের পুরুষাঙ্গ কী ভাবে নির্ণয় করা হবে? এক্ষেত্রে Bedbible-এর যৌনবিদ ইজবেল ইউরেন (Isbelle Uren) সমীক্ষা অনুসারে ৫.১৬ ইঞ্চিকে স্বল্প দৈর্ঘ্যের পুরুষাঙ্গ বলে অভিহিত করছেন। তিনি কী বলছেন, সে কথায় আসার আগে আরেক যৌনবিদ ডা. মিখাইল রেইটানোর (Dr Michael Reitano) মতটাও জানা দরকার, তিনি সাফ বলছেন যে রতিসুখের ক্ষেত্রে পুরুষাঙ্গের দৈর্ঘ্য কোনও সমস্যাই নয়, কে কতটা নিবিড় ভাবে সঙ্গী এবং সঙ্গিনীকে নিয়ে ওই বিশেষ মুহূর্তে ব্যস্ত থাকছেন সব ভুলে, কতটা ইতিবাচকতায় তৈরি করতে পারছেন সব চিন্তা মাথা থেকে বের করে দিয়ে অন্তরঙ্গতার পরিসর, সেটাই আসল ব্যাপার! Representative Image
advertisement
4/7
হক কথা! তবে ইজবেলের বক্তব্য একেবারে উড়িয়েও দেওয়া যায় না। তিনি বলছেন, যদি স্বল্প দৈর্ঘ্যের কারণে সঙ্গী অথবা সঙ্গিনীর শরীরে প্রবেশ করা এবং তাঁকে তৃপ্ত করা নিয়ে সমস্যা থেকেও থাকে, তবে তার প্রতিকারের উপায়ও আছে। Representative Image
advertisement
5/7
১. ইজবেল বলছেন, পুরুষাঙ্গের স্বল্প দৈর্ঘ্য নিয়ে সমস্যা থাকলে পেনিস স্লিভ ব্যবহার করা যায়। যা মূলত এক সময়ে লিঙ্গশৈথিল্যের প্রতিকার হিসাবে ব্যবহার করা হত, তবে হালে সেক্স টয় হিসেবেও এর জনপ্রিয়তা বেড়েছে। দেখতে এটা পুরুষাঙ্গের মতোই, নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নিয়ে ব্যবহার করলে তা যৌনাঙ্গের দৈর্ঘ্য কৃত্রিম উপায়ে বাড়িয়ে দেবে, ফলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। শুধু তার উপাদানটা বেছে নিতে হবে ঠিকঠাক- সিলিকন হলেই ভালো, না হলে আবার সঙ্গী বা সঙ্গিনী তো বটেই, নিজেরও নানা শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। Representative Image
advertisement
6/7
২. সঙ্গী অথবা সঙ্গিনীর শরীরে প্রবেশের সময়ে জঘন বা উরুর উপরের দিক কোন অবস্থানে রয়েছে, তা দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শরীরের প্রবেশ এবং তার পরের বাকিটুকু যাতে সুদৃঢ় হয়, সেই জন্য দুই উরু ধরে কাছাকাছি অবস্থানে রাখা যায় অথবা সঙ্গীর কাঁধের উপর দিয়ে পা তুলে রাখা যায় ভাঁজ করে। Representative Image
advertisement
7/7
৩. দীর্ঘক্ষণ পা তুলে রাখা নানা শারীরিক কারণে কষ্টসাধ্য হয়ে উঠতে পারে, সবার সেই শারীরিক নমনীয়তা নাও থাকতে পারে। এক্ষেত্রে নিতম্বের নিচে একটা বালিশ রেখে শ্রোণী বা পেলভিক ফ্লোরকে নিয়ে আসা যায় সুবিধাজনক অবস্থানে, তাতেও কাজ হবে। Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: পুরুষাঙ্গের দৈর্ঘ্য নিয়ে হীনম্মন্যতা অবান্তর; সুখী সঙ্গমের দারুন সব উপায় বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল