TRENDING:

মুঠো মুঠো কিশমিশ-কাজু-আমন্ড ছাড়ুন...! একাই দশ গোল দেবে 'এই' দুর্ধর্ষ 'ড্রাইফ্রুট'! ডায়াবেটিসে 'যম'! ওজন কমবে ঠিক 'এইভাবে' খেলেই

Last Updated:
Health Tips: নারী পুরুষের শক্তি বাড়াতে ধন্বন্তরি। রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্দান্ত পাওয়ার হাউস। চিনে নিন এই 'বিশেষ' ফল। একবার নিয়ম করে খেতে শুরু করলেই ম্যাজিক রেজাল্ট। আশ্চর্যজনক ক্ষমতায় এক ফলেই হবে ম্যাজিক। সামলে নেবে পাঁচ পাঁচটি স্বাস্থ্য সমস্যা।
advertisement
1/11
মুঠো মুঠো কিশমিশ-কাজু-আমন্ড ছাড়ুন...! একাই দশ গোল দেবে 'এই' দুর্ধর্ষ ড্রাইফ্রুট!
নারী পুরুষের শক্তি বাড়াতে ধন্বন্তরি। রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্দান্ত পাওয়ার হাউস। চিনে নিন এই 'বিশেষ' ফল। একবার নিয়ম করে খেতে শুরু করলেই ম্যাজিক রেজাল্ট। আশ্চর্যজনক ক্ষমতায় এক ফলেই হবে ম্যাজিক। সামলে নেবে পাঁচ পাঁচটি স্বাস্থ্য সমস্যা।
advertisement
2/11
স্বাস্থ্য বাঁচাতে ওষুধ বিষুধের মতোই কার্যকরী ভূমিকা নেয় শাকসবজি থেকে ফল। আর ফলের মতো শুকনো ফল বা ড্ৰাই ফ্রুট খাওয়াও সারাজীবন সুস্থ থাকার জন্য খুবই উপকারী।
advertisement
3/11
শুকনো ফলের মধ্যে, বেশিরভাগ লোকেরা কাজু, বাদাম এবং কিশমিশ খেতে পছন্দ করেন। তবে গুণের পরিধি শুনলেই বুঝতে পারবেন এগুলোর থেকে কোনও অংশে কম নয় ড্ৰাই অ্যাপ্রিকটগুলি। এবার বিশেষজ্ঞের পরামর্শ শুনে আপনিও আজ থেকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এই ফল।
advertisement
4/11
আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন সি, প্রোটিন ইত্যাদির মতো নানাবিধ পুষ্টিতে সমৃদ্ধ অ্যাপ্রিকট বা খুবানি। অনেক রোগের ঝুঁকি কমায় এই ফল।
advertisement
5/11
এতে রয়েছে ফাইবার, যা পেট পরিষ্কার রাখে। ওজন নিয়ন্ত্রণে রাখে। আবার ব্লাড সুগারের রোগীদের জন্যও ধন্বন্তরি। আসুন বিশদে জেনে নেওয়া যাক ড্ৰাই ফ্রুটের মধ্যে শুকনো এই খুবানি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা।
advertisement
6/11
IndianExpress.com-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী, খুবানির ড্ৰাইফ্রুট ক্যালসিয়াম সমৃদ্ধ, যা শরীরের হাড় মজবুত করার জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান। ভিটামিন সি স্নায়ুর কার্যকারিতাও উন্নত করে। আপনি যদি বার্ধক্যে হাড়ের রোগে ভুগতে না চান, তাহলে নিয়মিত শুকনো অ্যাপ্রিকট খান। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে।
advertisement
7/11
শুকনো অ্যাপ্রিকট ম্যাগনেসিয়ামের পরিমাণও বেশ বেশি। ম্যাগনেসিয়াম পেশীর ব্যথা এবং ক্র্যাম্পের সমস্যা কমায়। তাদের শিথিল করে তোলে। আপনি যখনই শরীরে ব্যথা অনুভব করবেন, আপনি শুকনো অ্যাপ্রিকট খেতে পারেন। এতে শরীরে আরও অনেক উপকার পাওয়া যাবে।
advertisement
8/11
যারা ওজন কমাতে চান তারাও নিয়মিত শুকনো অ্যাপ্রিকট খেতে পারেন। এতে খুব কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকে। ওজন কমানোর জন্য ডায়েটে এটি অন্তর্ভুক্ত করা মাস্ট। এই ড্ৰাই ফ্রুট খেলে আপনি আপনার ঘন ঘন ক্ষুধাবোধের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারেন সহজেই।
advertisement
9/11
ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেসের ২০১৭ সালের একটি সমীক্ষা অনুসারে, এই ফলটি প্রচুর আয়রন সমৃদ্ধ। যা রক্তের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। যেহেতু গর্ভাবস্থায় একজন মহিলার রক্তের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পায়, তাই গর্ভাবস্থায় ডায়েটে আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুকনো অ্যাপ্রিকট খেলে শিশুর বিকাশও ভাল হয়।
advertisement
10/11
তবে কখনই অতিরিক্ত পরিমাণে কিছু খাওয়া উচিত নয়, কারণ তাতে উপকার কম এবং ক্ষতি বেশি হওয়ার ঝুঁকি থেকে যায়।
advertisement
11/11
আপনার যদি ক্রমাগত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তবে আপনি ফাইবার সমৃদ্ধ শুকনো অ্যাপ্রিকট খেতে পারেন। এর ফলে পরিপাকতন্ত্রও সুস্থ থাকে এবং মলত্যাগ ঠিক থাকে। পেট ফুলে যাওয়া, বদহজমের মতো সমস্যাও সেরে যায় ম্যাজিকের মতো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মুঠো মুঠো কিশমিশ-কাজু-আমন্ড ছাড়ুন...! একাই দশ গোল দেবে 'এই' দুর্ধর্ষ 'ড্রাইফ্রুট'! ডায়াবেটিসে 'যম'! ওজন কমবে ঠিক 'এইভাবে' খেলেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল