TRENDING:

Diabetes: চিনি খেলেই কি ডায়াবেটিস হয়? এই ৫ জিনিস বিশ্বাস করলেই বিরাট পস্তাবেন, সাবধান!

Last Updated:
Diabetes: চিনি খেলে ডায়াবেটিস হতে পারে এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। ডায়াবেটিস সংক্রান্ত এমন ৫টি ভুল ধারণা শুনলে চমকে যাবেন আপনি৷
advertisement
1/6
চিনি খেলেই কি ডায়াবেটিস হয়? এই ৫ জিনিস বিশ্বাস করলেই বিরাট পস্তাবেন, সাবধান!
বেশিরভাগ মানুষ মনে করেন যে অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলেই ডায়াবেটিস হয়। তবে জানেন কি, এটা যে একপ্রকার ভুল ধারণা। খুব বেশি চিনি খেলে ডায়াবেটিস হতে পারে এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। ডায়াবেটিস সংক্রান্ত এমন ৫টি ভুল ধারণা শুনলে চমকে যাবেন আপনি৷
advertisement
2/6
বেশির ভাগ মানুষ বিশ্বাস করে যে বেশি চিনি বা মিষ্টি খেলে ডায়াবেটিস হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। মেডিকেল নিউজ টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, চিনি খেলে ডায়াবেটিস হয় না। আসলে চিনি খাওয়ার ফলে স্থূলতা হতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকির অন্যতম কারণ।
advertisement
3/6
ডায়াবেটিস সম্পর্কে দ্বিতীয় সবচেয়ে বড় ভুল ধারণা হল যে শুধুমাত্র মোটা ব্যক্তিরাই ডায়াবেটিসে আক্রান্ত হন। এটাও কিন্তু ঠিক নয়৷ রোগা এবং মেদহীন মানুষেরও ডায়াবেটিস হতে পারে। যেকোনও ওজনের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। এমনকী যেকোনও বয়সের মানুষ এর শিকার হতে পারে।
advertisement
4/6
ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাবার একেবারেই খাওয়া উচিত নয়, এটা সকলেই জানেন৷ তবে এটা কিন্তু ঠিক নয়। ডায়াবেটিস রোগীরাও অল্প পরিমাণে মিষ্টি খাবার খেতে পারেন এবং এটি তাদের শরীরের জন্যও প্রয়োজনীয়। চিনির মাত্রা কমে গেলেও তা বিপজ্জনক। তবে এক্ষেত্রে পুরোটাই চিকিৎসকের পরামর্শে নেওয়া উচিত৷
advertisement
5/6
ডায়াবেটিস খুব সাধারণ একটি রোগ এবং এর কারণে অনেকেই বিশ্বাস করেন যে ডায়াবেটিস কোনও গুরুতর রোগ নয়। যদিও এটি সম্পূর্ণ ভুল ধারণা। ডায়াবেটিস অত্যন্ত মারাত্মক একটি রোগ এবং এর কোনও সঠিক চিকিৎসা নেই। এই রোগটি একবার দেখা দিলে, এটি সারা জীবন মানুষকে কষ্ট দেয়। প্রতি বছর লাখ লাখ মানুষ এই রোগে মারা যায়।
advertisement
6/6
অনেকে দাবি করেন যে ভেষজ এবং প্রাকৃতিক পণ্য দিয়ে ডায়াবেটিস সম্পূর্ণ নির্মূল করা যায়, তবে এটি কেবল একটি ভুল ধারণা। একবার ডায়াবেটিস দেখা দিলে, এটি কোনও পণ্য দ্বারা সম্পূর্ণ নির্মূল করা যায় না, এটি কেবল নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes: চিনি খেলেই কি ডায়াবেটিস হয়? এই ৫ জিনিস বিশ্বাস করলেই বিরাট পস্তাবেন, সাবধান!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল