পাকিস্তানের জাতীয় 'পশু' কী জানেন...? শুনলেই চমকাবেন 'নাম'! সাপকে চিবিয়ে খায় এই 'প্রাণী'
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
General Knowledge: আমরা তো প্রায় সকলেই জানি আমাদের দেশের জাতীয় পশু কী। এর জন্য অবশ্য সাধারণ জ্ঞানের পাঠ পড়তে হবে না। কারণ ছোট থেকে বড় সকলেই জানে আমাদের জাতীয় পশু হল বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু জানেন কী আমাদের প্রতিবেশী দেশগুলির জাতীয় পশুটি কী?
advertisement
1/11

সাধারণ জ্ঞানের অলিন্দে এমন অনেক তথ্য থাকে যা যেমন চমকপ্রদ তেমনই বেশিরভাগ মানুষেরই জানার গণ্ডির বাইরে। তাই সাধারণ জ্ঞানের যে কোনও চর্চাই মানুষকে যেমন উৎসাহী করে তেমনই বাড়ায় কার্যকরী জ্ঞানের ভাণ্ডার।
advertisement
2/11
প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করতেই যে সাধারণ জ্ঞান বাড়ানোর প্রয়োজন হয়, তা কিন্তু নয়। বরং বেশ কিছু ক্ষেত্রেই নানা বিষয়ে এই জ্ঞান মানুষকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে।
advertisement
3/11
সাধারণ জ্ঞানের পরিধিতে যেমন থাকে ইতিহাস, ভূগোল থেকে বিজ্ঞান নিয়ে নানা অজানা তর্থ্য। তেমন আবার থাকে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অবাক করা সব জ্ঞান। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ধরণের মজাদার তথ্য খুব বেশি আলোড়ন তুলছে।
advertisement
4/11
আমরা তো প্রায় সকলেই জানি আমাদের দেশের জাতীয় পশু কী। এর জন্য অবশ্য সাধারণ জ্ঞানের পাঠ পড়তে হবে না। কারণ ছোট থেকে বড় সকলেই জানে আমাদের জাতীয় পশু হল বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু জানেন কী আমাদের প্রতিবেশী দেশগুলির জাতীয় পশুটি কী?
advertisement
5/11
প্রচণ্ড ক্ষিপ্রতা, দ্রুত গতি এবং তৎপরতার প্রতীক বাঘ আমাদের দেশের জাতীয় পশু। একই জাতীয় পশু বাংলাদেশেও। আপনারা অনেকেই হয়তো সেই খবরটি রাখেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় পশু আসলে কী? উত্তর খুঁজে আপনারও যদি কাল ঘাম ছোটে তাহলে প্রতিবেদনটি পড়ে ফেলুন আজই।
advertisement
6/11
উত্তর হিসেবে বলতে গেলে এক কথায় বলতে গেলে বলা যায়, পাকিস্তানের জাতীয় পশু হল ছাগল। কিন্তু এই ছাগল যে সে ছাগল কিন্তু মোটেই নয়। এটি একটি বিশেষ জাতের ছাগল, যাকে 'মারখোর' বলে। এটি একটি অত্যন্ত শক্তিশালী পাহাড়ী ছাগল, যা হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়।
advertisement
7/11
জানলে আরও অবাক হবেন যে এই প্রাণীটির সবচেয়ে বড় শত্রু হল সাপ। মারখোর ছাগল সাপ খুঁজে বের করতে যেমন পটু তেমনই সেই সাপকে রীতিমতো চিবিয়ে খেয়ে ছুড়ে ফেলে দেয় এই ছাগল।
advertisement
8/11
আসলে এই 'মারখোর' ছাগল হল একটি পশতু ভাষার শব্দ যার অর্থ 'সাপ খাওয়া' বা 'সাপ-হত্যাকারী'। স্থানীয় লোককাহিনী মতে, এই প্রাণীটি তার বিশেষ শিং দিয়ে সাপ মেরে তারপর সেই সাপকে চিবিয়ে খেতে সক্ষম।
advertisement
9/11
বিশ্বাস করা হয়, ছাগলের মুখ থেকে বেরনো ফেনা সাপের কামড়ের পর বিষ দূর করতে সাহায্য করে। এই 'মারখোর' ছাগল আবার যেখানেই সাপ দেখতে পায়, সে তার শক্তিশালী খুর দিয়ে মেরে ফেলে। বিশ্বাস করা হয় যে যেখানে মারখোর বাস করে সেখানে সাপ দেখা যায় না।
advertisement
10/11
'মারখোর' একটি অত্যন্ত শক্তিশালী প্রাণী। ৬ ফুট পর্যন্ত লম্বা এবং ২৪০ পাউন্ড পর্যন্ত ওজনের এই প্রাণী। এর চোয়াল থেকে পেটের নীচ পর্যন্ত ঘন দাড়ি রয়েছে। মারখোররা উত্তর ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে তুর্কিস্তান পর্যন্ত ২,০০০ থেকে ১১,৮০০ ফুট পর্যন্ত বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় বাস করে। বর্তমানে তারা বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত।
advertisement
11/11
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পাকিস্তানের জাতীয় 'পশু' কী জানেন...? শুনলেই চমকাবেন 'নাম'! সাপকে চিবিয়ে খায় এই 'প্রাণী'