TRENDING:

ফলে অজান্তে মিশছে 'ফরমালিন'...! সতর্ক হন, ঘরে বসেই তুড়িতে দূর করুন বিষাক্ত 'রাসায়নিক', শিখে নিন বিশেষজ্ঞের বলে দেওয়া 'আইডিয়া'!

Last Updated:
Fruits Vs Formalin: ফল খেতে ভালবাসেন? তিলে তিলে শেষ করে দিতে পারে প্রিয় ফলের গায়ের মেশানো 'ফরমালিন'। জানেন কি ফল বিক্রেতারা আপনার অজান্তেই এই ফলগুলিতে মিশিয়ে দিচ্ছে ফরমালিন-সহ ক্ষতিকারক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ। কী করবেন তাহলে? ছেড়ে দেবেন ফল খাওয়া? মোটেই না! শুধু মেনে চলুন বিশেষজ্ঞের এই মোক্ষম 'টিপস'।
advertisement
1/12
ফলে অজান্তে মিশছে 'ফরমালিন'...! সতর্ক হন, ঘরে বসেই তুড়িতে দূর করুন বিষাক্ত 'রাসায়নিক'
শরীর সুস্থ রাখার জন্য চিকিৎসকরা ফল খাওয়ার পরামর্শ দেন। তাই সুস্থ থাকার জন্য, পুষ্টিকর খাবারের সন্ধানে ফলের বাজারে উঁকি দেন প্রায় সবাই। আর বাজার থেকে ফল কিনে ঘরে রেখে দেন অনেকেই। বিশেষ করে শীত শুরু হওয়ার পর থেকেই বাজারে বাজারে মরশুমি ফলের রমরমা উপচে পড়ছে।
advertisement
2/12
আপেল থেকে কমলা, আঙুর থেকে নাসপাতি, আর গরম পড়তেই আমের ভরপুর সম্ভার থাকে বাজারে। তাই পুষ্টিকর এই একটি প্রাকৃতিক খাবার প্রায় গোটা বছরই পাওয়া যায়। বিভিন্ন রসালো ফলের রঙ এবং সুগন্ধে বাজার ভরে থাকে। আর আপনিও পছন্দের ফলটি কিনে খুশি মনে বাজার থেকে ফেরেন।
advertisement
3/12
কিন্তু জানেন কি ফল বিক্রেতারা আপনার অজান্তেই এই ফলগুলিতে মিশিয়ে দিচ্ছে ফরমালিন-সহ ক্ষতিকারক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ। শুধুমাত্র খদ্দের আকর্ষণ করতে ও দীর্ঘদিন ফল টাটকা দেখাতেই রাসয়নিক ব্যবহার করে ফলগুলি প্রক্রিয়াজাত করে তারা।
advertisement
4/12
আর এই সব বিষাক্ত কেমিক্যালই পুষ্টির বদলে আপনার শরীরের জন্য ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি। কিছু দোকানদার লাভ করার জন্য এই কৌশলটি ব্যবহার করে। আর গ্রাহকদের বলে যে এগুলি ভাল, তাজা, পুষ্টিকর এবং রাসায়নিকমুক্ত ফল।
advertisement
5/12
তবে সাধারণত, এই ধরণের ফলের মধ্যে ফরমালিন মেশানো হয় যাতে এগুলি দীর্ঘ সময়ের জন্য তাজা দেখায়। আর আমরাও বাধ্য হয়ে এই ফলই কিনে খাই। কিন্তু রাসায়নিক দেওয়া এই ফলগুলি সত্যিই আপনার শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর।
advertisement
6/12
তবে বিশেষজ্ঞরা বলছেন যে আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলে আমরা সহজেই ফল থেকে ফরমালিন দূর করতে পারি।এই প্রসঙ্গে, কোঝিকোড়ের একজন অনকোপ্যাথোলজিস্ট এবং সিনিয়র প্যাথলজিস্ট ডাঃ নিনা মাম্বিলি কী বলেন চলুন জেনে নেওয়া যাক।
advertisement
7/12
মাম্বিলি বলেন, “ফল আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত খাবারগুলির মধ্যে একটি। যদিও এটি পুষ্টির ভাণ্ডার, এই ফলেই আবার ‘ফরমালিন’ নামক একটি বিষাক্ত রাসায়নিক থাকতে পারে। তবে, ফলের মধ্যে রাসায়নিকের উপস্থিতি শনাক্ত করা সহজ নয়। তাই, সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু সহজ 'টিপস' অনুসরণ করে, ফল এবং মাছ থেকে সহজেই ফরমালিন দূর করা যেতে পারে”।
advertisement
8/12
ফল থেকে ফরমালিন দূর করার উপায়? গবেষণায় দেখা গিয়েছে যে বাজার থেকে কেনা ফল বা সবজি ভিনেগার এবং জলের মিশ্রণে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে প্রায় ১০০ শতাংশ ফরমালিন দূর হয়।
advertisement
9/12
যদি ভিনেগার না থাকে, তাহলে খাওয়ার আগে ফলটি লবণ জলে ১০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন, এতে সহজেই ফরমালিন দূর হবে।
advertisement
10/12
এমনকি পরিষ্কার জলে প্রায় ১ ঘণ্টা ভিজিয়ে রাখলেও ফরমালিনের পরিমাণ ৬১ শতাংশ কমে যায়।
advertisement
11/12
ফলের মতো ফরমালিন মিশ্রিত মাছ লবণ জলে ১ ঘণ্টা ভিজিয়ে রাখলে ফরমালিনের পরিমাণ প্রায় ৯০ শতাংশ কমে যায়। এছাড়াও, গবেষণায় দেখা গেছে যে, ফরমালিনযুক্ত মাছ প্রথমে ভাত ধোয়ার জলে এবং তারপর সাধারণ জলে ধোয়া হলে প্রায় ৭০ শতাংশ ফরমালিন দূর হয়।
advertisement
12/12
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ফলে অজান্তে মিশছে 'ফরমালিন'...! সতর্ক হন, ঘরে বসেই তুড়িতে দূর করুন বিষাক্ত 'রাসায়নিক', শিখে নিন বিশেষজ্ঞের বলে দেওয়া 'আইডিয়া'!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল