আপনার পা জানিয়ে দিচ্ছে শরীরের গোপন খবর! এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হন, না হলে ভরসা করতে হতে পারে লাঠি বা ক্রাচের উপর
- Published by:Tias Banerjee
Last Updated:
পা শুধু শরীরের ভর বহন করে না, শরীরের ভেতরের বহু অজানা সমস্যার ইঙ্গিতও দেয়। অনেক সময় বড় অসুখের আগাম সতর্কবার্তা লুকিয়ে থাকে পায়ের সামান্য ব্যথা, অবশভাব বা রঙ বদলের মতো উপসর্গে। বিশেষজ্ঞদের মতে, রক্ত সঞ্চালনের ঘাটতি ধীরে ধীরে মারাত্মক রূপ নিতে পারে, যদি তা সময়মতো ধরা না পড়ে। তাই পায়ের এই সূক্ষ্ম পরিবর্তনগুলিকে গুরুত্ব দেওয়া জরুরি।
advertisement
1/8

আপনার পায়ের দিকে তাকালেই বোঝা যেতে পারে শরীরের ভেতরের খবর। পায়ে যদি এই ছ’টি লক্ষণ দেখা যায়, সতর্ক হন—না হলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যে ভরসা করতে হতে পারে লাঠি বা ক্রাচের উপর। (Representative Image: AI)
advertisement
2/8
বিশেষজ্ঞদের মতে, আমাদের পা আসলে সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন। পায়ে অস্বাভাবিক কোনও পরিবর্তন দেখা গেলে তা উপেক্ষা করা ঠিক নয়। অনেক সময় রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়। শরীরে সঠিকভাবে রক্ত না পৌঁছলে পায়ের পেশি ও টিস্যু প্রয়োজনীয় অক্সিজেন পায় না। (Representative Image: AI)
advertisement
3/8
নয়াদিল্লির সিকে বিড়লা হাসপাতালের ভাসকুলার সার্জারি ও ইন্টারভেনশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. দিগ্বিজয় শর্মা জানান, রক্ত সঞ্চালনের এই সমস্যা ধীরে ধীরে বাড়ে এবং প্রথমদিকে তেমন লক্ষণ ধরা পড়ে না। অনেকেই এগুলোকে ক্লান্তি, বয়স বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফল ভেবে এড়িয়ে যান। কিন্তু ছোট ছোট উপসর্গ চিহ্নিত করতে পারলে বড় জটিলতা এড়ানো সম্ভব। (Representative Image: AI)
advertisement
4/8
এই অবস্থাকে বলা হয় পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ (PAD)। এতে পায়ের ধমনীগুলি সরু হয়ে যায় এবং পর্যাপ্ত অক্সিজেনসমৃদ্ধ রক্ত পেশিতে পৌঁছতে পারে না। (Representative Image: AI)
advertisement
5/8
ছ’টি সতর্ক সংকেত ১) অল্প হাঁটলেই পায়ে ব্যথা শুরু হওয়া এবং বিশ্রাম নিলে কমে যাওয়া। অনেকেই একে সাধারণ পেশির ব্যথা মনে করেন, কিন্তু এটি রক্ত সঞ্চালনের ঘাটতির লক্ষণ হতে পারে। ২) পা বা পায়ের পাতায় বারবার ঝিনঝিনে ভাব বা অবশ হয়ে যাওয়া। মাঝেমধ্যে অবশ হওয়া স্বাভাবিক হলেও নিয়মিত হলে সতর্ক হওয়া প্রয়োজন। ৩) পা, গোড়ালি বা পায়ের পাতায় বারবার ফোলা। শিরায় রক্ত জমে থাকলে এমন ফোলাভাব দেখা দেয়। ৪) পায়ে অস্বাভাবিক ভারী লাগা। এটি ইঙ্গিত দেয় যে পায়ে পর্যাপ্ত রক্ত পৌঁছচ্ছে না। ৫) পায়ের চামড়ার রঙ বদলে যাওয়া। এটি রক্তের ঘাটতির স্পষ্ট লক্ষণ হতে পারে। ৬) পায়ে চুলকানি বা শিরা ফুলে ওঠা (ভ্যারিকোজ ভেইন)। চিকিৎসা না করলে এটি ডিপ ভেইন থ্রম্বোসিস (DVT) বা না-সারা ঘায়ের মতো জটিলতায় রূপ নিতে পারে। (Representative Image: AI)
advertisement
6/8
ডা. শর্মার মতে, সমস্যা শুরুতে নিয়মিত না হওয়ায় অনেকে চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। কিন্তু অবহেলা করলে ধমনিতে মারাত্মক ব্লক তৈরি হতে পারে, যার ফলে ক্ষত সারতে দেরি হয়, সংক্রমণ বাড়ে এবং চরম ক্ষেত্রে অঙ্গচ্ছেদের ঝুঁকিও থাকে। রক্ত জমাট বেঁধে ফুসফুসে পৌঁছলে তা প্রাণঘাতী ‘পালমোনারি এমবোলিজম’-এর কারণ হতে পারে।
advertisement
7/8
কারা বেশি ঝুঁকিতে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্থূলতা, ধূমপান, শারীরিক পরিশ্রমের অভাব এবং বয়স্ক ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।
advertisement
8/8
কী পরীক্ষা করাবেন? প্রাথমিক পর্যায়ে ভাসকুলার চেক-আপ, ডপলার টেস্ট বা অ্যাঙ্কল-ব্র্যাকিয়াল ইনডেক্সের মতো সহজ পরীক্ষার মাধ্যমে সমস্যা ধরা সম্ভব। ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন বা ছোট অস্ত্রোপচারের মাধ্যমে রক্ত সঞ্চালন উন্নত করা যায়। চিকিৎসকদের পরামর্শ, হাঁটতে গিয়ে পায়ে ব্যথা, বারবার অবশ ভাব, অকারণ ফোলা, ত্বকের পরিবর্তন বা ক্ষত সারতে দেরি—এগুলোকে হালকা ভাবে নেবেন না। এগুলো শরীরের ভেতরে বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আপনার পা জানিয়ে দিচ্ছে শরীরের গোপন খবর! এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হন, না হলে ভরসা করতে হতে পারে লাঠি বা ক্রাচের উপর