ঠাসা ওমেগা 3...! জলের দরের এই 'মাছ' কমায় ওজন থেকে হার্ট অ্যাটাক, সামলায় কোলেস্টেরল আর প্রেশার, বাজারে দেখলেই আগে ব্যাগে ভরুন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fishes: রুই, কাতলা থেকে ইলিশ চিংড়ি, কুঁচো মাছ থেকে রাঘব বোয়াল, বাঙালি মাত্রেই মাছের বাজারে ঘুরঘুর। কী মাছ কিনি, কী মাছ খাই এই ভেবেই বাজারের অনেকটা সময় কাটিয়ে ফেলেন মাছ প্রেমীরা। কিন্তু কোন মাছটি কিনবেন তা বুঝতে গেলে আগে জানতে হবে মাছের পুষ্টিগুণের হদিশ। আজ এই প্রতিবেদনে তেমনই এক দুর্দান্ত ঔষধি গুণ সমৃদ্ধ মাছের তত্ত্ব-তালাশ! নাম জানলে অবাকই হবেন।
advertisement
1/15

মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী সে কথা কে না জানে। আপনি যদি আমিষভোজী হন, আর তার উপর বাঙালি, তাহলে তো আপনি মাছের খবর সবই রাখেন। জিজ্ঞেস করলেন মুখস্ত বলে দেবেন হাজারটা মাছের নাম। কিন্তু জানেন কি কোন মাছটিতে আপনার আসল উপকারটি হবে?
advertisement
2/15
আসলে রুই, কাতলা, ইলিশ, মৃগেল, পোনা, সরপুঁটি, পার্শে, পাবদা, ভেটকি থেকে চিংড়ি, আমিষভোজীরা প্রায় সকলেই অসংখ্য মাছের নাম জানেন। বাজারে ছোট-বড়, সস্তা-দামি নানা ধরনের মাছ পাওয়াও যায়, কিন্তু স্বাস্থ্যের জন্য পুষ্টিকর মাছের নাম বলতে বললে অনেকেই আবার হোঁচট খান।
advertisement
3/15
আজ এই প্রতিবেদনে এমনই এক মাছের হদিস দেব। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মাছ পাওয়া যায় যা সেই অঞ্চলের বিশেষ। কিন্তু আজকাল প্রভূত বাজারের জন্য প্রায় সর্বত্রই মেলে সেই সব মাছ। এমনই একটি মাছ খুব জনপ্রিয় দক্ষিণ ভারতে, যা একইসঙ্গে অত্যন্ত পুষ্টিকরও।
advertisement
4/15
দুর্দান্ত পুষ্টিগুণের আধার এই মাছটির নাম দক্ষিণে পাভালাপ্পারাই, যা বাংলায় তেলাপিয়া নামেও পরিচিত। এই মাছটি প্রধানত ভারতীয় উপকূলীয় জলরাশি, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে পাওয়া যায়। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক পাভালাপ্পারাই মাছের উপকারিতাগুলো সম্পর্কে...। বাংলায় যে মাছটিকে আপনি চেনেন তেলাপিয়া নামে। আর আপনার বাজারেও যে মাছ রীতিমতো গড়াগড়ি খায়।
advertisement
5/15
বস্তুত, চিকিৎসকেরা প্রায়ই মাছ খাওয়ার পরামর্শ দেন, কারণ এটি বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর। নিয়মিত মাছ খেলে তা শুধু আপনার রসনাকে তৃপ্ত করে না, বরং আপনার সার্বিক স্বাস্থ্যের জন্যও উপকারী।
advertisement
6/15
আমাদের বাঙালিদের মতোই দক্ষিণের মানুষও নানা ধরণের মাছ খেতে ভালবাসেন। তাই অনেক ধরণের মাছ পাওয়া যায় সেখানে। যেমন ভানজারাম মাছ, শঙ্কর মাছ, ভাওয়া, নেথিলি এবং অ্যাঙ্কোভি মাছ। এগুলো সবই সামুদ্রিক মাছ, যেগুলো বেশ দামিও।
advertisement
7/15
কিন্তু এগুলি ছাড়াও, এখানে অনেক সস্তা মাছও পাওয়া যায় যা আপনি হয়তো কখনও খাননি, এবং যখনই দক্ষিণে যাবেন, আপনার অবশ্যই সেগুলো চেখে দেখা উচিত। আবার চাইলে নিজের চেনা বাজারেও খুঁজে পেতে পারেন এই মাছ যার গুণ আপনার স্বাস্থ্যকে রাখতে পারে চাঙ্গা।
advertisement
8/15
তেলাপিয়া বা 'পাভালাপ্পারাই' মাছ তার বড় আকার এবং মাংসল গঠনের জন্য বিখ্যাত। এটি সামুদ্রিক খাবারের একটি জনপ্রিয় পদ, বিশেষ করে দক্ষিণ ভারতে। একে কখনও কখনও মালাবার কিং ফিশও বলা হয়।
advertisement
9/15
জিআই, মিনিমাল সার্জারি এবং ব্যারিয়াট্রিক সার্জারির পরিচালক ডঃ বিডি পাঠক ব্যাখ্যা করেন, "এই তিলাপিয়া মাছ প্রোটিনের একটি ভাল উৎস এবং এতে চর্বির পরিমাণ খুব কম। এমনকি মাংসের তুলনায় এই মাছটিকে পুষ্টিগুণ অনেক বেশি। এই মাছকে তাই উন্নত ও স্বাস্থ্যকর বলে মনে করা হয়। তেলাপিয়াতে সোডিয়াম ও ক্যালোরির পরিমাণও কম এতে মোট চর্বির পরিমাণও কম। এছাড়াও, তেলাপিয়াতে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আমাদের হৃৎপিণ্ড, চোখ এবং অস্থিসন্ধির স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। এটি স্যামন মাছের চেয়ে কিছুটা কম স্বাস্থ্যকর।"
advertisement
10/15
'পাভালাপ্পারাই' মাছটি খেলে প্রদাহ কমে। এটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও, এই মাছ ধমনীতে প্লাক জমার প্রক্রিয়াকেও ধীর করে দেয়।
advertisement
11/15
গবেষণায় দেখা গিয়েছে যে, প্রতিদিন অন্তত ২৫০ মিলিগ্রাম ওমেগা-৩ গ্রহণ করলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৩৫ শতাংশ কমে যায়। তাই সেই ক্ষেত্রে এই মাছ নিয়মিত খেলে আপনার হার্টের স্বাস্থ্য ভাল থাকতে বাধ্য।
advertisement
12/15
শুধু তাই নয়, ডাক্তাররা বলছেন, এই মাছের ফ্যাটি অ্যাসিডগুলো আর্থ্রাইটিসের উপসর্গ কমায় এবং বিষণ্ণতা ও স্মৃতিশক্তি হ্রাসের মতো উপসর্গ প্রতিরোধ করে। পাভালাপ্পারাই মাছে থাকা পুষ্টি উপাদান হৃদরোগ, গাঁটের সমস্যা এবং উচ্চ রক্তচাপের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে।
advertisement
13/15
আরও মজার বিষয় হল, এই মাছটি অত্যন্ত সুস্বাদু। স্থানীয় বাজারে তেলাপিয়া বা পাভালাপ্পারাই মাছ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। তাই সস্তা এই মাছ আপনার বাজেটেও এসে যায় অনায়াসে।
advertisement
14/15
পাভালাপ্পারাই মাছে থাকা স্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কারণে এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। নিয়মিত এই মাছ খেলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
advertisement
15/15
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঠাসা ওমেগা 3...! জলের দরের এই 'মাছ' কমায় ওজন থেকে হার্ট অ্যাটাক, সামলায় কোলেস্টেরল আর প্রেশার, বাজারে দেখলেই আগে ব্যাগে ভরুন!