মহৌষধি এই দুই 'মাছ'...! ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাকে অব্যর্থ, ওজন রাখে কন্ট্রোলে, লিভার রাখে ভাল, বাজার থেকে কিনে আনুন বেছে বেছে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fish Tips: অলৌকিক পুষ্টির খাজনা এই দুই 'মাছ'! ইলিশ, রুই, পাবদা ছাড়ুন, এই মাছগুলি ডায়েটে যোগ করুন। ম্যাজিকে কমাবে ব্লাড সুগার থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি, আসল গুণ জানলে ঝাঁপিয়ে পড়বেন বাজারে। জেনে নিন বিশেষজ্ঞের মত।
advertisement
1/14

মাছ হয়ত আপনিও ভালবাসেন। কিন্তু বেছে বেছে সেই মাছ খান কী, যে মাছে আপনার উপকার?আসলে মাছ খেলেই হল না। পুষ্টিকর এই আইটেমটি পাতে রাখতে আগে জানা দরকার কোন মাছ উপকারী আর কোন কোন মাছ জীবনদায়ী ওষুধের সমান কার্যকরী।
advertisement
2/14
বিশেষজ্ঞরা আজকাল বেশি করে মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কোন মাছ খেলে আমাদের বেশি উপকার তা জানাও জরুরি। কারণ বাজারে গিয়ে বেশিরভাগ মানুষই কিনে আনেন রুই, কাতলা, পার্শে, পাবদা, ইলিশ, বোয়ালের মতো চেনা মাছ।
advertisement
3/14
কিন্তু জানা জরুরি কোন মাছের উপকারিতা সবচেয়ে বেশি। এক্ষেত্রে চমকে দিল গবেষণা।বিশেষজ্ঞরা বলছেন যে 'দুটি' নির্দিষ্ট ধরণের মাছ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা, হার্ট অ্যাটাক ইত্যাদি নিয়ন্ত্রণে এবং শরীরের ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন সেই দুই ধরণের মাছ কী?
advertisement
4/14
কিন্তু জানা জরুরি কোন মাছের উপকারিতা সবচেয়ে বেশি। এক্ষেত্রে চমকে দিল গবেষণা।বিশেষজ্ঞরা বলছেন যে 'দুটি' নির্দিষ্ট ধরণের মাছ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা, হার্ট অ্যাটাক ইত্যাদি নিয়ন্ত্রণে এবং শরীরের ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন সেই দুই ধরণের মাছ কী?
advertisement
5/14
প্রথম মাছটি হল কোডুয়া মাছ। এই মাছ রক্তচাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লিভারের সমস্যা ভ্যানিশ করে দেয় ম্যাজিকের মতো। কোডুয়া মাছ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়েও কার্যকর 'রেমেডি'।
advertisement
6/14
২০১৭-১৮ সালে পশ্চিমবঙ্গের বেল্টা নামক একটি কলেজের পুষ্টিবিদদের দ্বারা পরিচালিত একটি গবেষণায় কোডুয়া মাছের উপকারিতাও প্রকাশ পেয়েছে। যা চমকে দিয়েছে এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকদের।
advertisement
7/14
কেউ কেউ অবশ্য এই কোডুয়া মাছের গন্ধ পছন্দ নাও করতে পারেন। কিন্তু জানেন কী পুষ্টিগুণের দিক থেকে অন্যান্য চেনা মাছের তুলনায় কয়েক গুণ ভাল কাজ করে এই মাছটি। আসল উপকারিতা জানার পর, সপ্তাহে একবার বা দুবার এটি খাওয়া ভুলবেন না আপনিও।
advertisement
8/14
পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন যে, ভাঞ্জারম, শঙ্করা, ভাভা এবং আঁথিলির মতো দামি মাছের প্রতি যেভাবে গুরুত্ব দেওয়া হয়, সেই একইভাবে পুষ্টিগুণে সমৃদ্ধ স্থানীয় মাছকেও গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে প্রবাল প্রাচীরের মতো স্থানীয় মাছ পুষ্টিগুণে সমৃদ্ধ যেমন তেমনই আবার নামমাত্র দামেই পাওয়া যায়।
advertisement
9/14
প্রবাল প্রাচীর মাছ হল কোরাল রিফের মধ্যে বসবাসকারী বৈচিত্র্যময় ও উজ্জ্বল রঙের মাছের প্রজাতির মাছ। এই তালিকায় রয়েছে ক্লউনফিশ, প্যারটফিশ, সার্জনফিশ, এবং অ্যাঞ্জেলফিশের মতো কিছু প্রজাতি।
advertisement
10/14
প্রবাল প্রাচীরের এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা শরীরে প্রদাহ এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও, এই মাছ ধমনীতে প্লাক জমা হওয়ার গতি কমিয়ে দেয়।
advertisement
11/14
গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন কমপক্ষে ২৫০ মিলিগ্রাম ওমেগা-৩ নেওয়া হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৩৫ শতাংশ কমিয়ে দেয়। তাই এই মাছ খাওয়া শুধু জরুরি নয়, এই ধরণের মাছ সপ্তাহে এক বা দু'বার পাতে রাখা মাস্ট মাস্ট।
advertisement
12/14
তাছাড়া, প্রবাল প্রাচীর মাছে থাকা পুষ্টি উপাদান হৃদরোগ, জয়েন্টের সমস্যা এবং উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার ম্যাজিকের মতো প্রতিরোধ করে। প্রবাল প্রাচীর মাছে চর্বি এবং প্রোটিন কম থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা উল্লেখযোগ্য পরিমাণে পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।
advertisement
13/14
এত সাশ্রয়ী মূল্যের এই স্থানীয় মাছ ডায়েটে রাখলে, আপনি কেবল আপনার স্বাদের দিকেই যত্ন নিচ্ছেন না, আপনার স্বাস্থ্যেরও উন্নতি করতে পারবেন দ্রুত। তাহলে, পুষ্টির বহর তো শুনলেন, এবার এই সপ্তাহান্তে কোন মাছটি কিনবেন ঠিক করে ফেলুন চটপট।
advertisement
14/14
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মহৌষধি এই দুই 'মাছ'...! ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাকে অব্যর্থ, ওজন রাখে কন্ট্রোলে, লিভার রাখে ভাল, বাজার থেকে কিনে আনুন বেছে বেছে