বাজারে 'বাজেটেই' মেলে এই 'মাছ'...! স্বাদের সুপারস্টার, ভর্তি ওমেগা 3, কমায় কোলেস্টেরল, ভাল রাখে হার্ট, দেখলেই ছোঁ মেরে থলেতে ভরুন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fish Tips: মাছ তো অনেক খান। কিন্তু কোন মাছ পুষ্টিতে সেরা? জানেন সব মাছের মধ্যে কোন সেই মাছ যে মাছটিতেই সবচেয়ে বেশি পরিমাণে ওমেগা ৩ রয়েছে? তাও আবার জলের দরে মেলে! দেখে নিন আজ এই প্রতিবেদনে। সেরার সেরা মাছ এটি!
advertisement
1/14

পার্শ্বপ্রতিক্রিয়াহীন আমিষ খাবারের তালিকায় মাছই সেরা। কারণ রেড মিট খাওয়া নিয়ে ডাক্তাররা যতই রক্তচক্ষু দেখান না কেন মাছে তাঁদের কোনও তেমন না নেই। কারণ লাল মাংসের মতো মাছ খেলে কোনও ক্ষতি হয় না। উল্টে মাছ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।
advertisement
2/14
মাছে প্রোটিনের পরিমাণ বেশি, তবে এটি অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টেও সমৃদ্ধ। মাছে প্রচুর পরিমাণে ভাল ফ্যাটও থাকে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
3/14
যদিও খুব অল্প পরিমাণে এর প্রয়োজন হয়, এটি হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের জন্য আশীর্বাদস্বরূপ। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কোন কোন মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে পাওয়া যায়।
advertisement
4/14
আজকাল আমাদের দেশে রুই, কাতলা, পাবদা, পার্শে, ইলিশের পাশাপাশি শঙ্কর, ক্ষঙ্গা মাছ, টুনা, কার্প, ইয়েলো রক, টাং ফিশ, কোটুয়া, উইরাল থেকে শুরু করে চিংড়ি পর্যন্ত শত শত নানা ধরণের মাছ খাওয়া হয়।
advertisement
5/14
কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় স্বাস্থ্যের জন্য সবচেয়ে পুষ্টিকর মাছ কোনটি, তাহলে অনেকেই এর উত্তর জানেন না। আজ এই প্রতিবেদনে চলুন আপনাদের এমনই একটি মাছের সুলুকসন্ধান দিই যা শুধু স্বাদে নয়, স্বাস্থ্যেরও খাজানা।
advertisement
6/14
ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন ধরণের মাছ পাওয়া যায়, যেগুলো নিজ নিজ অঞ্চলের বিশেষ জনপ্রিয় মাছের পদ। কিন্তু আজকাল, বিশাল আমদানি-রফতানি বাজারের কারণে, অন্যান্য রাজ্যে পাওয়া যায় এমন অনেক ধরণের মাছও বাংলার বাজারে উঠতে দেখা যায়। আর আমরা না চিনেই এড়িয়ে চলি সেইসব মাছ।
advertisement
7/14
এমনই একটি মাছ দক্ষিণ ভারতে খুব জনপ্রিয় এবং এটি খুব পুষ্টিকরও বটে। এককথায় এই মাছটি আসলে পুষ্টির ভাণ্ডার। এটি আর কিছুই নয়, সুপরিচিত জিলিপি মাছ। নাম শুনে অবাক হলেও দেখলেই চিনতে পারবেন আপনিও।
advertisement
8/14
এই জাতের মাছের সবচেয়ে বড় মাছটির ওজন প্রায় ১ কিলোগ্রাম মতো হয়ে থাকে। এই মাছটি মূলত এর অত্যন্ত নরম মাংসের জন্য বিখ্যাত। একে কখনও কখনও মালাবার কিংফিশও বলা হয়।
advertisement
9/14
ডঃ পি.ডি. পাঠক তাঁর পরামর্শে ব্যাখ্যা করেছেন যে, জিলিপি মাছ প্রোটিনের একটি অত্যন্ত উত্তম মানের উৎস এবং এতে চর্বির পরিমাণ খুবই কম। এটি একটি ভাল ও স্বাস্থ্যকর মাছ, কারণ এতে মাংসের চেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে।
advertisement
10/14
জিলিপি মাছে সোডিয়াম, ক্যালোরি এবং মোট চর্বির পরিমাণও খুব কম। তার উপর এই মাছটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ হল এটি ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডে ঠাসা। এগুলি হৃৎপিণ্ড, চোখ এবং অস্থিসন্ধির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
advertisement
11/14
স্যালমন মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম প্রধান উৎস হলেও, জিলিপি মাছেও এটি প্রচুর পরিমাণে থাকে। চিকিৎসকেরা বলেন যে এই মাছ খেলে প্রদাহ কমে। এটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও, এই মাছ ধমনীতে প্লাক জমাকে বিলম্বিত করে।
advertisement
12/14
গবেষণায় দেখা গিয়েছে যে, প্রতিদিন অন্তত ২৫০ মিলিগ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৩৫ শতাংশ কমে যায়। তাই, নিয়মিত জিলিপি মাছ খেলে আপনার হার্ট সুস্থ থাকে।
advertisement
13/14
এছাড়াও, ডাক্তাররা বলেন যে এই মাছের ফ্যাটি অ্যাসিড আর্থ্রাইটিসের উপসর্গ কমায় এবং বিষণ্ণতা ও স্মৃতিশক্তি হ্রাসের মতো অবস্থা প্রতিরোধ করে। এই মাছটি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। নিয়মিত এই মাছ খেলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে।
advertisement
14/14
সতর্কীকরণ: এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার অবগতির জন্য। এই প্রতিবেদনে আমরা কেবল সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন জীবনের তথ্য তুলে ধরেছি। আপনি যদি আপনার স্বাস্থ্য, জীবন বা বিজ্ঞান সম্পর্কিত কোনো তথ্য পড়েন, তবে তা গ্রহণ করার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাজারে 'বাজেটেই' মেলে এই 'মাছ'...! স্বাদের সুপারস্টার, ভর্তি ওমেগা 3, কমায় কোলেস্টেরল, ভাল রাখে হার্ট, দেখলেই ছোঁ মেরে থলেতে ভরুন!