Fish: 'প্রোটিনের পাওয়ারহাউজ' এই ছোট মাছ,ক্যালসিয়ামে ঠাঁসা, কিডনি-লিভার-হার্টের অসুখ ধারেকাছে ঘেঁষবে না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাঙালি মানেই মেছো বাঙালি। ভাতের সঙ্গে এক টুকরো মাছ পেলেই মুখে হাসি! দু'বেলাই পাতে মাছ থাকলে তো কথাই নেই! ডিম-মাংস ফেলে বাঙালি মাছের দিকে ঝোঁকে
advertisement
1/8

বাঙালি মানেই মেছো বাঙালি। ভাতের সঙ্গে এক টুকরো মাছ পেলেই মুখে হাসি! দু'বেলাই পাতে মাছ থাকলে তো কথাই নেই! ডিম-মাংস ফেলে বাঙালি মাছের দিকে ঝোঁকে! মাছ হরেক রকমের। মিষ্টি জলের, সমুদ্রের, নদী কিংবা পুকুরের। মাছ যে শুধু সুস্বাদু তাই নয়, মাছ শরীরের জন্য উপকারীও বটে।
advertisement
2/8
মাছের উৎস, চর্বির পরিমাণ ও আঁশ অনুযায়ী মাছকে নানা প্রকারে ভাগ করা যায়। যেমন, রুই, কাতলা, কই, পুঁটি মিষ্টিজলের মাছ। অন্যদিকে রূপচাঁদা, লইট্টা, ভেটকি, ইলিশ নোনাজলের মাছ। কম চর্বিযুক্ত মাচের মধ্যে রয়েছে মাগুর, টাকি, শিং। বেশি চর্বিযুক্ত মাছের মধ্যে রয়েছে পাঙাশ, চিতল, ভেটকি, ইলিশ। বাঙালির ভীষণ পছন্দের একটা মাছ হল ট্যাংরা। ট্যাংরার ঝাল-ঝোল-অম্বল হাত চেটে খায়। প্রোটিন-ক্যালসিয়ামে ঠাঁসা গ্রাম-বাংলার এই সাধারণ মাছেই সুস্থ হার্ট-লিভার-কিডনি, হাড় হয় লোহার মতো শক্ত! আর কী কী কারণে ট্যাংরা মাছ খেতে বলেন বিশেষজ্ঞরা?
advertisement
3/8
ট্যাংরা মাছে থাকে বিরল এক ধরনের ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এছাড়াও আছে স্বাস্থ্যকর ফ্যাট। ১০০ গ্রাম ট্যাংরা মাছ থেকে ১৪৪ ক্যালরি শক্তি মেলে। এই মাছে আছে ১৯.২ গ্রাম প্রোটিন, চর্বি ৬.৫ গ্রাম, ক্যালসিয়াম ২৭০ মিলিগ্রাম, আয়রন ২ মিলিগ্রাম। অ্যানিমিয়ার রোগীদের জন্য ট্যাংরা মাছ খূব উপকারী। খাওয়া উচিত।
advertisement
4/8
ওজন কমাতে চাইলে ট্যাংরা মাছের হালকা-পাতলা ঝোল খেতে পারেন। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসারের ঝুঁকি কমে নিয়মিত ট্যাংরা খেলে। শুধু তাই নয়, গর্ভবতী মহিলারা এই মাছ খেলে শরীর পর্যাপ্ত প্রোটিন পায়। হার্টের জন্যও খুব উপকারী এই মাছ। ক্যালসিয়ামে ভরপুর বলে দাঁত ও হাড় মজবুত করে।
advertisement
5/8
ট্যাংরা মাছ খেলে শরীরে কোলাজেন বৃদ্ধি পায়। যেহেতু কোলাজেন ত্বক এবং চুল, দুটোর জন্যই ভালো, সেহেতু এই মাছ খেলে ত্বক ও চুলের জেল্লা বাড়ে। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে আসে, চুল নরম-উজ্জ্বল হয়।
advertisement
6/8
চোখের সমস্যায় ভুগলে চিকিৎসকরা ট্যাংরা মাছ খেতে বলেন। বিশেষ করে মাছের চামড়া বা তেল চোখের জন্য খুবই ভাল। এই মাছের পুষ্টি উপাদান চোখ ভাল রাখে, রেটিনা সুস্থ্য রাখে এবং ড্রাই আইজ বা চোখের শুষ্কতা প্রতিরোধ করে। সপ্তাহে অন্তত ২-৩ দিন ট্যাংরা মাছ খেতে বলেন বিশেষজ্ঞর।
advertisement
7/8
ট্যাংরা মাছে এমন অনেক উপাদান আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। প্রতিদিন মাছ খেলে বাতের ব্যথা ও ডায়াবেটিসের মতো রোগ শরীরে বাসা বাঁধতে পারে না।
advertisement
8/8
ডিম ভরা বড় ট্যাংরা নয়, ছোট দেশি ট্যাংরাতে থাকে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন ও আয়রন। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।তবে এই মাছ রাতে খাবেন না। কারণ, অতিরিক্ত প্রোটিন থাকার কারণে রাতে হজমের সমস্যা হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish: 'প্রোটিনের পাওয়ারহাউজ' এই ছোট মাছ,ক্যালসিয়ামে ঠাঁসা, কিডনি-লিভার-হার্টের অসুখ ধারেকাছে ঘেঁষবে না