Calcium: ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই ৮ সুস্বাদু খাবার, রোজ একটি অন্তত পাতে রাখুন
- Reported by:BONOARILAL CHOWDHURY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Calcium: ওষুধ খাওয়ার কোনও প্রয়োজন নেই। ওষুধ ছাড়াই পূরণ করা যাবে ক্যালসিয়ামের ঘাটতি।
advertisement
1/12

*শরীর সুস্থ রাখতে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে সচেতন থাকেন। তবে শরীরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হাড়। নির্দিষ্ট একটা বয়সের পর , আবার অনেক সময় তারও বহু আগে হাড়ের সমস্যা হয়ে থাকে অনেকেরই। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। সংগৃহীত ছবি।
advertisement
2/12
*সাধারণ ভাবে ক্যালসিয়ামের অভাবের কারণে এই হাড়ের সমস্যা হয়। আর এই ক্যালসিয়ামের অভাব দেখা দিলেই সর্বপ্রথম অনেকেই খেয়ে থাকেন বিভিন্ন ধরনের ওষুধ। তবে এবার আর ওষুধ খাওয়ার কোনও প্রয়োজন নেই। সংগৃহীত ছবি।
advertisement
3/12
*ওষুধ ছাড়াই পূরণ করা যাবে ক্যালসিয়ামের ঘাটতি। কিন্তু কীভাবে ওষুধ ছাড়া এই কাজ হবে? ডাক্তার মিলটন বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, ওষুধ ছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে নিম্নলিখিত আটটি খাবার। সংগৃহীত ছবি।
advertisement
4/12
*যাদের দুধ এবং দুধের তৈরি খাবার খেলে হজমের সমস্যা হয় তাদের দুধের থেকেও বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সম্পর্কে আজকের প্রতিবেদনে জানানো হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/12
*তিল বীজ: এক টেবিল চামচ তিল বীজ থেকে ৮৮ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় । তাই যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদেরপক্ষে মাঝে মধ্যে এক টেবিল চামচ তিল বীজ খাওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
6/12
*টফু: এটা সয়াবিন থেকে তৈরি করা হয়। এটি ভীষণভাবে একটি প্ল্যান্ট বেসড ক্যালসিয়ামের উৎস। সংগৃহীত ছবি।
advertisement
7/12
*চিয়া সিড: চিয়া সিডে মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
8/12
*সোয়া মিল্ক: এই সোয়া মিল্কে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যায় তাই যাদের দুধ এবং দুধ জাতীয় খাবারে অ্যালার্জি হয় তাদের পক্ষে দুধের পরিবর্তে সোয়া মিল্ক খাওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
9/12
*কাঠ বাদাম: ৫০ গ্রাম কাঠবাদাম থেকে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
10/12
*ব্রোকলি: তিল বীজের মতই এক কাপ ব্রোকোলি থেকে প্রায় ৮৭ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
11/12
*মিষ্টি আলু: একটি বড় সাইজের মিষ্টি আলু থেকে প্রায় ৬৮ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এ ছাড়াও পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
12/12
*কেল ভেজিটেবল: কেল হচ্ছে এক ধরনের সবুজ কচি পাতা। এর মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Calcium: ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই ৮ সুস্বাদু খাবার, রোজ একটি অন্তত পাতে রাখুন