TRENDING:

Dopati Flower Gardening Tips: মাসে ১ দিন ম্যাজিক খাবারের কামাল! দোপাটি গাছে উপচে পড়বে ফুল! দেখা যাবে না পাতা!

Last Updated:
Dopati Flower Gardening Tips: ঠিকমতো যত্ন নিলে বছরভর ফুল হবে দোপাটি গাছে৷ এমনকি গরমেও ফুলবিহীন থাকবে না দোপাটি গাছ৷ টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।
advertisement
1/7
মাসে ১ দিন ম্যাজিক খাবারের কামাল! দোপাটি গাছে উপচে পড়বে ফুল! দেখা যাবে না পাতা!
বর্ষাকালে দোপাটি ফুল প্রচুর পরিমাণে হয়৷ তবে ঠিকমতো যত্ন নিলে বছরভর ফুল হবে দোপাটি গাছে৷ এমনকি গরমেও ফুলবিহীন থাকবে না দোপাটি গাছ৷
advertisement
2/7
টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।
advertisement
3/7
দোপাটিগাছের মাটি করতে হবে ঝুরঝুরে। দেখতে হবে যেন মাটিতে জল না দাঁড়ায়। ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মাটিতে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
advertisement
4/7
৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ লালবালি এবং ২৫ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
advertisement
5/7
ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তার জন্য ছত্রাকনিরোধক ওষুধ দিতে হবে। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।
advertisement
6/7
বেশি সার দিলে দোপাটি গাছে ফুলের বদলে পাতা বেশি হবে। মাসে একদিন খোলপচা জল দিলেই যথেষ্ট।
advertisement
7/7
বছরে জুন থেকে অগাস্ট পর্যন্ত দোপাটিগাছ লাগানোর সেরা সময়। উপযুক্ত পরিচর্যা নিলে ফুল হবে অক্টোবর পর্যন্ত। দোপাটিগাছ সব সময় রোদে রাখবেন। কখনওই ছায়ায় রেখে দোপাটি গাছ বড় করবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dopati Flower Gardening Tips: মাসে ১ দিন ম্যাজিক খাবারের কামাল! দোপাটি গাছে উপচে পড়বে ফুল! দেখা যাবে না পাতা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল