Dopati Flower Care Tips: বেশি সারে ক্ষতি! মাসে ১ দিন পচাজলের কামাল! দোপাটিগাছে নামবে ফুলের ঢল! নানা রঙে ভরে যাবে সাজি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Dopati Flower Care Tips:ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।
advertisement
1/5

বাঙালি বাড়িতে পুজোর ফুল হিসেবে দোপাটি খুবই জনপ্রিয়৷ বর্ষায় এই ফুলের ফলন সবথেকে বেশি৷ তবে সামান্য কিছু যত্নে বছরভরই পেতে পারেন এই ফুল৷
advertisement
2/5
জমি বা টব যেখানেই দোপাটিগাছ রাখুন, তার মাটি করতে হবে ঝুরঝুরে। দেখতে হবে যেন মাটিতে জল না দাঁড়ায়। ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মাটিতে ২৫শতাংশ থেকে ৩০ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে। ৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ লালবালি এবং ২৫ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
advertisement
3/5
ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তার জন্য ছত্রাকনিরোধক ওষুধ দিতে হবে। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।
advertisement
4/5
বেশি সার দিলে দোপাটি গাছে ফুলের বদলে পাতা বেশি হবে। মাসে একদিন খোলপচা জল দিলেই যথেষ্ট। দোপাটিগাছ সব সময় রোদে রাখবেন। কখনওই ছায়ায় রেখে দোপাটি গাছ বড় করবেন না।
advertisement
5/5
সাধারণত শীতে দোপাটি ফুলের ফলন বেশ কমে যায়৷ এই সময়ে পরিচর্যার রুটিন মানতে ভুলবেন না৷ তাহলে শীতের পরে ফুলের ঢল নামবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dopati Flower Care Tips: বেশি সারে ক্ষতি! মাসে ১ দিন পচাজলের কামাল! দোপাটিগাছে নামবে ফুলের ঢল! নানা রঙে ভরে যাবে সাজি