Dooars Trip: জলদাপাড়া, গরুমারা তো গিয়েছেন! এবার শীতে ঘুরে আসুন অফবিট এই ৫ জায়গায়! রইল বেড়ানোর খুঁটিনাটি
- Reported by:Annanya Dey
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars New Destination: চিলাপাতা, জলদাপাড়া তো অনেক গেয়েছেন আলিপুরদুয়ার বেড়াতে এসে। এবারে ঘুরে দেখুন প্রকৃতির কোলে অবস্থিত এই স্থানগুলি। মন ভাল হয়ে যাবে আপনার।
advertisement
1/6

*চিলাপাতা, জলদাপাড়া তো অনেক গিয়েছেন আলিপুরদুয়ার বেড়াতে এসে। এবারে ঘুরে দেখুন প্রকৃতির কোলে অবস্থিত এই স্থানগুলি। এই অফবিট স্থানগুলি পরিচিতি খুব একটা না পেলেও আপনার মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট।
advertisement
2/6
*গেরিগাঁও: ভুটান সীমান্তে পাহাড়ের কোলে অবস্থিত ছোট গ্রাম গেরিগাঁও। ভুটান যাওয়ার পথে জয়গাঁ এসে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন এই স্থানে। পাহাড়ের কোলে এই গ্রাম থেকে দেখা যায় সম্পূর্ণ জয়গাঁ শহর ও তোর্ষা নদীটিকে। জয়গাঁ শহর থেকে এই এলাকায় যেতে হলে গাড়ি ভাড়া নেবে ১৫০ টাকা। এলাকার মহিলাদের হাতের মোমোর স্বাদ ভুলতে পারবেন না আপনিও।
advertisement
3/6
*পাশাখা: ভুটান যাওয়ার পথে বা ভুটান থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে ধরে চলে যান পাশাখাতে। পাশাখা ভুটানের শিল্পাঞ্চল পাশাপাশি সীমান্ত এলাকা। এই এলাকায় এলে দেখতে পাবেন পাহাড় ও সুপুরি গাছ ঘেরা এশিয়ান হাইওয়ে। যেটি বর্তমানে ফটো সেশনের স্থান হয়ে উঠেছে।
advertisement
4/6
*মুচিডাঙা: দলসিংপাড়া এলাকায় রয়েছে মুচিডাঙ্গা এই জায়গাটি। তোর্ষা নদীর পাড়ে অবস্থিত এই পিকনিক স্পটটি নতুন একটি পর্যটন স্থান। এলাকার মহিলারা এই স্থানটি বাঁশ, খড়, কাঠ দিয়ে সুন্দর করে গড়ে তুলেছেন। তোর্ষা নদীর কলতান শুনতে হলে আসুন এই স্থানে।
advertisement
5/6
*বইগ্রাম: ঘুরতে পছন্দ করেন পাশাপাশি বই পড়তেও ভাল লাগে। ঘুরতে এসে বই পড়তে হলে আসুন পানিঝোরার বই গ্রামে। রাজাভাতখাওয়ার রাস্তায় রয়েছে এই গ্রামটি। পুরো গ্রামটিতে রয়েছে অনেক ছোট লাইব্রেরি। গ্রামে এলে দেখতে পাবেন গ্রামের সৌন্দর্য। পাশাপাশি বইয়ের জগতে হারিয়ে যেতে পারেন আপনিও।
advertisement
6/6
*মেন্দাবাড়ি: হাসিমারা হাইওয়ে হয়ে যাওয়া যায় মেন্দাবাড়ি। এই এলাকায় তেমনভাবে যাতায়াত নেই কারও। এই এলাকায় রয়েছে জঙ্গল, নদী। দুটি হোমস্টে রয়েছে। এই এলাকায় এলে বন্যপ্রাণীর আনাগোনা দেখা যাবেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Trip: জলদাপাড়া, গরুমারা তো গিয়েছেন! এবার শীতে ঘুরে আসুন অফবিট এই ৫ জায়গায়! রইল বেড়ানোর খুঁটিনাটি