Dooars Jungle Safari: ডুয়ার্সে জঙ্গল সাফারির সময় কী করবেন? কোন কাজে ধেয়ে আসবে বিপদ? যাওয়ার আগে জানতেই হবে
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Jungle Safari: ডুয়ার্সের জঙ্গল মানেই সবুজের সমারোহ। তবে এই অপার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে অদৃশ্য ঝুঁকি। তাই জঙ্গল ভ্রমণে রোমাঞ্চের পাশাপাশি সচেতন থাকাও সমান জরুরি।
advertisement
1/5

*জঙ্গলে ঘুরতে গেলে পোশাকের রঙ থেকেই সাবধান! ডুয়ার্স ভ্রমণে মানুন বিশেষ কিছু নিয়ম। কী কী করবেন, আর কী করবেন না, সেই সবের খানিক তথ্য রইল বিস্তারিত।
advertisement
2/5
*ডুয়ার্সের জঙ্গল মানেই সবুজের সমারোহ, পাখির ডাক, বন্যপ্রাণের মুক্ত বিচরণ আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার অভিজ্ঞতা। তবে এই অপার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে কিছু অদৃশ্য ঝুঁকি। তাই জঙ্গল ভ্রমণে রোমাঞ্চের পাশাপাশি সচেতন থাকাও সমান জরুরি।
advertisement
3/5
*পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার ও দীর্ঘদিন ধরে ডুয়ার্সের জঙ্গলের সঙ্গে যুক্ত ভূপেন রায় জানাচ্ছেন, জঙ্গলে ঘুরতে গেলে পোশাক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের মতে, উজ্জ্বল রঙের পোশাক—বিশেষ করে লাল বা কমলা—এড়িয়ে চলাই ভাল। এই রঙ বন্যপ্রাণীর দৃষ্টি আকর্ষণ করতে পারে। তার বদলে খাকি, জলপাই বা সবুজ রঙের পোশাক পরলে পরিবেশের সঙ্গে মিশে থাকা যায় এবং ঝুঁকিও কমে।
advertisement
4/5
*তাঁদের আরও পরামর্শ, জঙ্গলের ভেতরে উচ্চস্বরে কথা বলা বা হইচই একেবারেই উচিত নয়। মোবাইল ফোনের ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তোলা থেকেও বিরত থাকতে হবে। হঠাৎ আলো বা শব্দে বন্যপ্রাণীরা আতঙ্কিত হয়ে পড়ে আক্রমণাত্মক আচরণ করতে পারে, যা বিপদের কারণ হয়ে উঠতে পারে। ডুয়ার্স ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল। বিশেষ করে মার্চ মাসে পলাশ ও শিমুলের লাল আভায় রঙিন হয়ে ওঠে জঙ্গল, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য দৃশ্য।
advertisement
5/5
*ডুয়ার্সে এলে গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। কলকাতা থেকে রেলে মাল জংশন বা নিউ ময়নাগুড়ি স্টেশন হয়ে সহজেই পৌঁছনো যায় গরুমারা জঙ্গলে। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চাইলে প্রস্তুতি ও সচেতনতাই হতে পারে নিরাপদ ভ্রমণের চাবিকাঠি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Jungle Safari: ডুয়ার্সে জঙ্গল সাফারির সময় কী করবেন? কোন কাজে ধেয়ে আসবে বিপদ? যাওয়ার আগে জানতেই হবে