TRENDING:

নুন তো খান, কিন্তু জানেন কত ধরণের নুন রয়েছে ?

Last Updated:
advertisement
1/6
নুন তো খান, কিন্তু জানেন কত ধরণের নুন রয়েছে ?
যদি প্রশ্ন করা হয়, রান্নাঘরে কোন জিনিসটি সবচেয়ে বেশি দরকারি ! তাহলে অবশ্যই একটাই উত্তর হবে নুন ৷ কারণ, নুন ছাড়া রান্না ব্যাপারটা একেবারেই অসম্ভব ৷ খাবারে স্বাদ আনতে নুন একেবারে মাস্ট ! কিন্তু জানেন কি? আপনি যে নুনটি খান, সেটিই একমাত্র নুন নয় ৷ রয়েছে নুনের আরও প্রকারও ৷
advertisement
2/6
খাবারের স্বাদ মোটমুটি হয় পাঁচ প্রকারের ৷ যেমন নোনতা, মিষ্টি, ঝাল, টক ও পানসে ৷ তবে নুন কিন্তু একেবারেই এক প্রকারের নয় ৷ মোট ১২ প্রকার নুনের ব্যবহার রয়েছে ৷
advertisement
3/6
টেবিল সল্ট: সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে এই ধরণের নুন ৷ মাটির নিচে থাকা খনিজ থেকেই তৈরি হয় এই নুন ৷ মাটির তলা থেকে খনিজ বার করে ফিল্টার করা হয় ৷ তার সঙ্গে যুক্ত করা হয় আয়োডিন ৷ তারপরেই তৈরি হয় টেবিল সল্ট ৷
advertisement
4/6
আমেরিকান সল্ট: এই নুনের আরেকটি নাম হল কোশের সল্ট ৷ আমেরিকায় এই নুন বেশি ব্যবহার হয় বলে একে আমেরিকান সল্টও বলা হয় ৷ এই ধরণের নুন আকারে বড়মাপের হয়৷ তবে জলে খুব তাড়াতাড়ি গলে যায় এই নুন ৷
advertisement
5/6
সন্দব লবণ: এই ধরণের নুনকে বিশ্বের সবচেয়ে পরিষ্কার নুন ধরা হয় ৷ এই ধরণের নুন পাহাড়ের ভিতর মাটি বা পাথর খুড়ে নিয়ে আসা হয় ৷ মূলত, হিমালয়ের পাদদেশেই পাওয়া যায় এই ধরণের নুন ৷ এর স্বাদ অন্যান্য নুনের স্বাদের থেকে একেবারে আলাদা ৷
advertisement
6/6
বিটনুন: এই নুনও পার্বত্য অঞ্চল থেকে আনা হয় ৷ এই নুনও বিশুদ্ধ নুন ৷ এর মধ্যেও রয়েছে নানা খনিজ পদার্থের গুণ ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নুন তো খান, কিন্তু জানেন কত ধরণের নুন রয়েছে ?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল