Dates Vs Jaggery: খেজুর না গুড়, এই দুই প্রাকৃতিক মিষ্টির মধ্যে কোনটা সত্যিই ওজন কমায়? জেনে খান, নইলে উলটো ফল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গুড় না খেজুর? কোন 'ন্যাচেরাল স্যুইটনার' সত্যিই ওজন কমায়? পড়ুন
advertisement
1/7

ওজন কমাতে মরিয়া সবাই! ওজন কমানোর চেষ্টায় প্রথমেই আমরা কেটেছেঁটে ফেলি চিনি। মিষ্টির জন্য বেছে নেই গুড় বা খেজুর। কিন্তু ওজন কমানোয় কে বেশি এক্সপার্ট, খেজুর না গুড়?
advertisement
2/7
আজকাল স্বাস্থ্যসচেতন মানুষেরা বেছে নিচ্ছেন খেজুর। এনার্জিতে ভরপুর। ফলটি অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ। খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া আটকায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে ঘনঘন খাওয়ার প্রবণতা কমে যায়, যা আখেরে ওজন কমায়।
advertisement
3/7
যাঁরা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাঁদের ক্ষেত্রে বিকল্প হতে পারে খেজুর। তার ফলে দেহের ওজন থাকে নিয়ন্ত্রণে।
advertisement
4/7
খেজুরের ফাইবার হজমশক্তি বৃদ্ধি করে। তার ফলে পেটে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে।খেজুরেও ক্যালোরি বেশি থাকে। দু’-তিনটি খেজুরে মিষ্টি খাওয়ার ইচ্ছে মেটে, কিন্তু এক মুঠো খেলেই অজান্তে আপনার স্ন্যাকের ক্যালোরি দ্বিগুণ হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত না খেয়ে সীমিত পরিমাণে খেজুর খান।
advertisement
5/7
অন্যদিকে গুড় ঐতিহ্যবাহী হলেও শেষ পর্যন্ত চিনি।ভারতীয় রান্নাঘরে গুড় মানেই নস্টালজিয়া। আখের রস বা খেজুরের রস থেকে তৈরি এই অপরিশোধিত মিষ্টিতে সামান্য পরিমাণ লোহা ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ থাকে। কিন্তু বিপাকের দিক থেকে দেখলে, শরীর গুড়কে প্রায় চিনির মতোই গ্রহণ করে। এটি দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা হুহু কতরে বাড়িয়ে দেয়।
advertisement
6/7
গুড় কম প্রক্রিয়াজাত, কিন্তু ওজন কমানোয় তেমন এক্সপার্ট নয়। চা বা মিষ্টিতে গুড় মিশিয়ে নিশ্চিন্ত হবেন না, ক্যালোরি কিন্তু সেই বাড়ছেই।
advertisement
7/7
ওজন কমানোয় কে বেশি এক্সপার্ট? গুড় না খেজুর? যদি ওজন কমানোই মূল লক্ষ্য হয়, তবে খেজুর বেশি নম্বর পাবে। খেজুর অনেক ক্ষণ পেট ভরা রাখে এবং বার বার খাওয়ার অভ্যাস কমায়। অন্যদিকে, গুড় প্রতিদিনের বিকল্প হিসেবে নয়, বরং মাঝেমধ্যে স্বাদ বাড়ানোর উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dates Vs Jaggery: খেজুর না গুড়, এই দুই প্রাকৃতিক মিষ্টির মধ্যে কোনটা সত্যিই ওজন কমায়? জেনে খান, নইলে উলটো ফল