Dates: রোজ খেজুর তো খাচ্ছেন, নাম জেনে খাচ্ছেন কি? কোনটি খেলে কী উপকার হবে?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Dates: রমজানে খেজুর কেনার সময় সতর্ক থাকুন। সহজ কিছু উপায়ে চিনে নিন তাজা ও ভেজালমুক্ত খেজুর, যাতে স্বাস্থ্য উপকারিতা পুরোপুরি পাওয়া যায় এবং প্রতারণা এড়ানো সম্ভব হয়।
advertisement
1/7

চলছে পবিত্র রমজান মাস। এই সময় খেজুর কেনার চাহিদা থাকে বাজারে। কিন্তু বাজারে গিয়ে এক দেখাতেই ভাল খেজুর চেনার বেশ কয়েকটা উপায় রয়েছে। কি সেই উপায় জানুন।
advertisement
2/7
খেজুর অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। এটি স্বাদে যেমন সুস্বাদু, এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তাই স্বাস্থ্য সচেতনদের কাছে খেজুর একটি সুপারফুড হিসেবে বিবেচিত। প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি একটি সেরা বিকল্প হচ্ছে খেজুর। খেজুরের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি করেন। তবে বেশ কিছু উপায়ে সতেজ ও তাজা খেজুর চিনতে পারবেন।
advertisement
3/7
সাধারণত সতেজ এবং তাজা খেজুরের চামড়া একটু কোঁচকানো হবে, তবে শক্ত হবে না। আবার ওপরের চামড়াও বেশি নরম হবে না বরং চামড়া হবে চকচকে ও উজ্জ্বল। খেজুরের গায়ে কিছুটা ময়েশ্চার থাকবে, কিন্তু শুকনো খটখটে হবে না।
advertisement
4/7
খেজুর কেনার সময় খেয়াল করুন খেজুরের বোঁটা আছে কি না। বোঁটা না থাকলে খেজুরে পিঁপড়া বা পোকামাকড় থাকার আশঙ্কা বেশি। তাই বোঁটাহীন খেজুর না কেনাই ভাল। উন্নত মানের খেজুরের স্বাদ স্বাভাবিকভাবেই সহনীয় মাত্রার মিষ্টি হয়। যদি খাওয়ার সময় খুব বেশি মিষ্টি লাগে, তবে সেটিতে কৃত্রিম চিনি মেশানো থাকতে পারে।
advertisement
5/7
বিক্রেতা হান্নান মন্ডল জানান, খোলা খেজুর না কিনে প্যাকেটজাত খেজুর কেনার চেষ্টা করুন। এগুলোতে মেয়াদ উল্লেখ করা থাকে। একসঙ্গে অনেক খেজুর দলা পাকানো অবস্থায় থাকলে সেগুলো কিনবেন না।
advertisement
6/7
প্রাকৃতিকভাবে ভাল খেজুরের প্রতি সাধারণত পিঁপড়ে বা মাছি আকৃষ্ট হয় না। যদি খেজুরের চারপাশে পিঁপড়া বা মাছি দেখতে পান, তাহলে ধরে নিতে হবে সেটিতে অতিরিক্ত চিনি, গুড় বা অন্য কোনও উপাদান মেশানো আছে।
advertisement
7/7
ভাল খেজুরের স্বাভাবিক মিষ্টতা থাকে, তবে তা কখনোই বেশি আঠালো বা চিনি জমাটবাঁধা অবস্থায় থাকে না। যদি খেজুরের গায়ে চিনির দানা বা অতিরিক্ত আঠালো মিষ্টিভাব দেখা যায়, তবে সেটি ভেজালযুক্ত হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dates: রোজ খেজুর তো খাচ্ছেন, নাম জেনে খাচ্ছেন কি? কোনটি খেলে কী উপকার হবে?