Cooking Gas Replacement: গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে কী করবেন ভেবে মাথায় হাত! ইনডাকশন কোথায় কিনবেন, কত দামে কিনবেন
- Reported by:JIAM MOMIN
- Published by:Debalina Datta
Last Updated:
Cooking Gas Replacement: বাজারে নেই গ্যাস, এবার বিকল্প এই জিনিসেই হবে রান্নার কাজ! চাহিদা বেড়েছে দাম বাড়ার আগে কিনে ফেলুন
advertisement
1/5

মালদহ: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি সরবরাহে। তার জেরে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে রান্নার গ্যাসের তীব্র সংকট। আগাম বুকিং করেও বহু গ্রাহক সময়মতো গ্যাস পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে বুকিং করার পরেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তবুও মিলছে না সিলিন্ডার। এই পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজতে শুরু করেছেন সাধারণ মানুষ। রান্নার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে এখন অনেকেই ঝুঁকছেন বৈদ্যুতিক ইন্ডাকশন ওভেনের দিকে। ফলে বিভিন্ন ইলেকট্রিক দোকানে ইন্ডাকশন ওভেন কিনতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
2/5
মালদহ শহরের অতুলচন্দ্র মার্কেটে এলাকার এক ইলেকট্রিক সামগ্রীর দোকানদার অনুপ চৌধুরী জানান, বর্তমানে গ্যাসের সংকটের কারণে ইন্ডাকশন ওভেনের চাহিদা হঠাৎই বেড়ে গেছে। তিনি বলেন, “রান্নার গ্যাস না পাওয়ায় অনেকেই এখন ইন্ডাকশন ওভেন কিনতে দোকানে আসছেন।
advertisement
3/5
বাজারে ১২০০ টাকা থেকে প্রায় ৩৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের ইন্ডাকশন পাওয়া যাচ্ছে। আপাতত দাম বাড়েনি, তবে পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।”
advertisement
4/5
এক ক্রেতা চন্দন কর্মকার জানান, “বর্তমানে গ্যাসের দাম যেমন বেড়েছে, তেমনই সময়মতো গ্যাস পাওয়াও কঠিন হয়ে পড়েছে। বুকিং করেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তবুও সিলিন্ডার মিলছে না। সম্ভবত আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই এমনটা হচ্ছে। তাই আগে থেকেই বিকল্প হিসেবে ইন্ডাকশন ওভেন কিনে রাখছি।”
advertisement
5/5
vঅ্যামাজন, ফ্লিপকার্ট এবং বিজয় সেলসের মতো অনলাইন সাইটগুলি ভাল ডিল অফার করছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত:লাইফলং বা ক্যাডিলাকের মতো মডেলগুলি ১,০৯৯-১,২৯৯-১,২৯৯-১,৭০০-২,০০০-১,৭০০-২,০০০ টাকা এবং প্রেস্টিজ বা ফিলিপসের ভাল মডেলগুলি ৩,০০০-৪,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Gas Replacement: গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে কী করবেন ভেবে মাথায় হাত! ইনডাকশন কোথায় কিনবেন, কত দামে কিনবেন