TRENDING:

Cooking Gas: যুদ্ধের আঁচ রান্নাঘরে! গ্যাসের দামবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত! কম গ্যাস খরচ করেই হবে সুস্বাদু সব রান্না, রইল বিশেষ 'টিপস্'

Last Updated:
মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেল, জ্বালানি গ্যাসের আমদানি-রফতানি ঘিরে সংকট তৈরি হয়েছে ইতিমধ্যেই৷ হরমুজ প্রণালি যেখান দিয়ে মূলত তেল আমদানি করে ভারত, সেই প্রণালিতে তেল সরবরাহ কার্যত রদ করে রেখেছে ইরান৷ এমন পরিস্থিতিতে গত শুক্রবার রাতে এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম৷
advertisement
1/9
যুদ্ধের আঁচ রান্নাঘরে! কম গ্যাস খরচ করেই হবে সুস্বাদু সব রান্না, রইল বিশেষ 'টিপস্'
৭ মার্চ থেকে রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে হল ৯৩৯ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ল ১১৪.৫০ টাকা । বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৯৯ টাকা।
advertisement
2/9
দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে আবার বাড়ল গ্যাসের দাম। হেঁসেল সামলাতে এবার হিমশিম খেতে হবে এমনটাই মনে করছেন মহিলারা।
advertisement
3/9
রান্না করার সময় আগুনের আঁচ মাঝারি রাখুন। নিয়ম করে বার্নার সাফ করুন। আগুনের রং যেন নীল হয়। এতে করে কিন্তু গ্যাস বাঁচানো যাবে অনেকটাই।
advertisement
4/9
ঢাকা দিয়ে রান্না করতে পারেন। ঢাকা দিয়ে রান্না করলে অনেকটা গ্যাস বাঁচে। প্রেশার কুকার ব্যবহার করুন। এতে গ্যাসের অপচয় কম হবে। চাল, ডাল রান্নার আগে ভিজিয়ে রাখুন, এতে গ্যাস বাঁচবে।
advertisement
5/9
আমরা সকলেই ফ্রিজে সবজি বা মাছ রাখি। মনে রাখবেন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্না করবেন না। ঠান্ডা ভাব একদম চলে গেলে রান্না করুন। মনে রাখবেন, রেফ্রিজারেটরের ঠান্ডা কাটতে গ্যাস অনেক বেশি খরচ হয়।
advertisement
6/9
তেলেভাজা খাবার যত সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। এতে শরীরও ভাল থাকবে, গ্যাসও বাঁচবে। ব্যবহার করতে পারেন ইনডাকশন। খাবার গরম করুন মাইক্রোওয়েভে। চা বা ডিম সিদ্ধ করুন ইলেকট্রিক কেট্‌লে।
advertisement
7/9
উপকারিতা: এই তেল রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপের রোগীরা সীমিত পরিমাণে তিলের তেল গ্রহণ করলে অনেক উপকার পেতে পারেন।
advertisement
8/9
অনেকের হেঁসেল বন্ধ। অনেকের দাবি গ্যাস ফুরিয়ে যাওয়ায় উনুনে লাকরি দিয়ে রান্না বান্না হচ্ছে। আতঙ্কিত গ্যাসের গ্রাহকরা ইন্ডিয়ান ওয়েলের গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে ভিড় করছেন। গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানাচ্ছেন গ্যাসের একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার আগে বুকিং করতে গেলে বুকিং নেবে না সিস্টেম।
advertisement
9/9
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Gas: যুদ্ধের আঁচ রান্নাঘরে! গ্যাসের দামবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত! কম গ্যাস খরচ করেই হবে সুস্বাদু সব রান্না, রইল বিশেষ 'টিপস্'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল