Commode Cleaning Tips: কমোডের গায়ে হলুদ ছাপ? কয়েক মিনিটেই ঝকঝকে হবে, লাগবে না ১ টাকাও, গা ঘিনঘিনও করবে না, জেনে নিন মোক্ষম উপায়
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Commode Cleaning Tips: কমোডের গায়ে হলুদ ছাপ পড়েছে? ১ টাকাও খরচা না করে ২টো উপাদানেই কমোড ঝকঝকে নতুন হয়ে উঠবে৷
advertisement
1/10

বাড়িতে বাথরুম কতটা পরিষ্কার, তার উপর নির্ভর করছে বাড়ির সদস্যদের সুস্থ থাকা৷ অপরিষ্কার বাথরুম যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তেমনই নান্দনিকতারও ভিলেন৷
advertisement
2/10
বিশেষ করে যদি তাতে হলুদ দাগ থাকে, তা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনই গা ঘিনঘিন করে৷ সারা দিন মেজাজ খারপ থাকে৷ আবার অতিথির কাছেও লজ্জায় মাথা কাটা যায়৷
advertisement
3/10
তবে ইন্টারনেটের দৌলতে আমরা হয়তো অনেকেই জেনে গিয়েছি, এই হলুদ ছাপ আসলেএক ধরনের শ্যাওলা৷ এই শ্যাওলা থেকেই ধীরে ধীরে ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়তে থাকে৷ যা অত্যন্ত অস্বাস্থ্যকর৷
advertisement
4/10
আবার যদি নিয়মিত পরিষ্কার না করেন, তা হলে মশার উপদ্রবও বাড়ে৷ এর থেকেও ডেঙ্গু, মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়৷ তাই জেনে নিন কমোড পরিষ্কারের কয়েকটা ঘরোয়া টোটকা৷
advertisement
5/10
এই জন্য বেশি কিছু করতে হবে না৷ এর উপায় গৃহস্থের বাড়িতেই রয়ে গিয়েছে৷ আর তা হল রসুন ও লবঙ্গ৷ এই দুই মশলার জাদুতেই ঝকঝকে হবে কমোড৷
advertisement
6/10
রসুনের গন্ধে ছোটখাটো পোকামাকড়, আরশোলা তো বটেই, দূর হয় বহু ক্ষতিকর ব্যাকটেরিয়াও৷ আসুন জেনে নেওয়া যাক, বিশদে
advertisement
7/10
রসুনে থাকা অ্যালিসিন নামক জৈব রাসায়নিক যৌগ রসুনের এই তীব্র গন্ধের জন্য দায়ী৷ বাথরুমে থাকা ব্যাকটেরিয়া এবং ছত্রাক মেরে ফেলার জন্য তাই এক টুকরো রসুনের কোয়াই যথেষ্ট৷
advertisement
8/10
রসুন ছাড়াও, রান্নাঘরে আরও দুটো জিনিস বাথরুম পরিষ্কার করার জন্য খুবই ভাল৷ আর তা হল বেকিং সোডা৷ আর এক উপাদানের নাম ভিনিগার৷ সারা রাত এই দুটো উপাদান কমোডে দিয়ে তারপর ভাল করে ফ্লাশ করে পরিষ্কার করে নিন৷
advertisement
9/10
কমোড পরিষ্কার রাখার জন্য কমোডের ভিতর রসুনের কোয়া ফেলে দিন৷ তবে ফ্লাশ করবেন না৷ ওই ভাবেই পুরো একটা রাত রেখে দিন৷ রসুনের সঙ্গে কয়েক টুকরো লবঙ্গও ফেলে রাখতে পারেন৷ এবার একটা পাত্রে অল্প জল গরম করুন৷ তারপর তাতে কয়েক কোয়া রসুন দিন৷ তারপর সেই জল কোমডে ঢেলে দিন৷ পরের দিন সকালে ভাল করে ফ্লাশ করে নিন৷
advertisement
10/10
তাহলেই, অল্প পরিশ্রমে বাড়ির কোমড ঝাঁ-চকচকে হয়ে উঠবে৷ এতে যেমন অতিথিদের কাছে আপনার মাথা কাটা যাবে না, তেমনই পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যও ভাল থাকবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Commode Cleaning Tips: কমোডের গায়ে হলুদ ছাপ? কয়েক মিনিটেই ঝকঝকে হবে, লাগবে না ১ টাকাও, গা ঘিনঘিনও করবে না, জেনে নিন মোক্ষম উপায়