Cloth Drying In Winter: শীতে কাপড় শুকাচ্ছে না? রোদ ছাড়াই এইভাবে শোকান ভেজা কাপড়,সময় লাগবে ১ মিনিট, গন্ধও থাকবে না
- Reported by:Trending Desk
- local18
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Cloth Drying In Winter: শীতে পর্যাপ্ত রোদ আসে না,তাই কাপড় শোকাতে প্রাণ ওষ্ঠাগত হয়! কিন্তু রোদ ছাড়াই মাত্র ১ মিনিটে শুকিয়ে নিন ভেজা কাপড়,জেনে নিন কীভাবে
advertisement
1/6

শীতকাল নিয়ে আমাদের মতো সাধারণ মানুষের প্রধান অভিযোগের কারণ একটাই- এই মরশুমে জল ঘাঁটা এক দুরূহ সমস্যা। অনেকে বলতেই পারেন যে স্নানের জন্য জল গরম করে নেওয়া যায়। কিন্তু তাতে সমস্যার সমাধান হয় না। দৈনন্দিন জীবনযাপনে, ঘর-সংসারের প্রতিটি কাজে জল ঘাঁটার ব্যাপার থাকেই। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা- সবগুলোই অপরিহার্য সুস্থ থাকতে গেলে, কোনওটাই বাদ দেওয়া যায় না।
advertisement
2/6
বিশেষ করে যদি কাপড় কাচার কথা ওঠে, অনেকেই ওয়াশিং মেশিন দেখিয়ে দেবেন। সেটা ঠিক কথা, প্রযুক্তির এই যুগে হাতে কাপড় কাচার সমস্যা অনেকটাই কমে গিয়েছে। শীতের মরশুমে ওয়াশিং মেশিন প্রায়শই কাপড়ে ভরে যায়। কাপড় ধোয়ার পর শুরু হয় শুকানোর পালা। কিন্তু, শীতকালে প্রায়ই রোদ থাকে না। এমতাবস্থায় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই যে কীভাবে কাপড় শুকানো যায়। কিন্তু, এখন এই চিন্তার সমাধান পাওয়া গিয়েছে। সূর্যের আলো ছাড়াও কাপড় শুকানোর সহজ টিপস জেনে নিন
advertisement
3/6
শীতকালে কাপড় ধোয়ার পর শুকানোর জন্য কয়েকদিন ঝুলিয়ে রাখতে হয়। সূর্যের আলোর অভাবে শীতের মধ্যে অনেক দিনই কাপড় তাড়াতাড়ি শুকায় না। কিন্তু, এমন কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে ঘরের ভিতরে কাপড় শুকানো যায়।
advertisement
4/6
শীতকালে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করার কথা আগেই বলা হয়েছে। সূর্যের আলো না থাকলে প্রথমে কাপড়গুলো ওয়াশিং মেশিনে শুকিয়ে নিতে হবে। তারপর শুকানোর জন্য ঘরে নিয়ে আসতে হবে। জামাকাপড় সহজে শুকানো যায় এই কৌশলে ড্রায়ার ব্যবহার করে।
advertisement
5/6
কাপড় শুকাতে চাইলে চুল শুকানোর মেশিনও ব্যবহার করা যেতে পারে। ঠান্ডায় এই কৌশলটি খুবই উপকারী ও কার্যকরী।
advertisement
6/6
ভেজা কাপড় শুকানোর জন্য ইস্ত্রিও ব্যবহার করা যেতে পারে। এর জন্য প্রথমে সুতির কাপড় বিছিয়ে তারপর ভেজা কাপড় বিছিয়ে দিতে হবে। এরপর ইস্ত্রি দিয়ে কাপড় ধীরে ধীরে শুকিয়ে নিতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cloth Drying In Winter: শীতে কাপড় শুকাচ্ছে না? রোদ ছাড়াই এইভাবে শোকান ভেজা কাপড়,সময় লাগবে ১ মিনিট, গন্ধও থাকবে না