Season Change Health Care: চোখ রাঙাচ্ছে চিকেন পক্স, ভুগছে বাড়ির ছোটরা, ডাক্তারবাবুর কথা মেনে নিয়মিত পাতে রাখুন 'এই' খাবারগুলো
- Reported by:Sayani Sarkar
- Published by:Pooja Basu
Last Updated:
East Bardhaman News: হাওয়া বদলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শরীর খারাপের সংখ্যা৷ বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ঠান্ডা লাগা থেকে পেটের সমস্যা বাড়ছে৷ যাদের ইমিউনিটি কম, কীভাবে এই সময় তারা সুস্থ থাকবে, সেই খবর দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক৷
advertisement
1/9

বদলাচ্ছে আবহাওয়া, বিশেষভাবে যত্ন নেওয়া উচিত শরীরের।কারণ,এই সময়টা বেশ অদ্ভুত,কখনও শীত তো কখনও গরম। ফলে বাড়ছে সর্দি, জ্বর সহ বিভিন্ন রোগ। আর সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছেন বয়স্করা, শিশুরা বা যাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তারা।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/9
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন আবহাওয়া পরিবর্তনের সময়! কী খাওয়ানো উচিত শিশুদের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ! নিউট্রিশনিস্ট গোপা নাগ (দে) বলেন,এই সময়টা না ঠান্ডা না গরম অথাৎ বসন্তকাল, সঙ্গে সর্দিকাশীর আর্থির্ভাব কাল। তাই সফলকে সাবধানে সঠিক পথ্য ও পানীয়ের খাওয়া খুবই প্রয়োজন শরীরকে সুস্থ রাখতে।
advertisement
3/9
প্রচুর পরিমানে ভিটামিন C খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কমলালেবুর রস অথবা মুসুম্বির রস খাওয়া উপকারী। এইগুলি না পেলে পাতিলেবুর সরবত খাওয়া উচিত।
advertisement
4/9
এই সময় ফল খাওয়া খুব উপকারী কিন্তু অনেক বাচ্চাই ফল খেতে চায় না।তাই তাদের রঙিন ফল দেওয়া যেতে পারে কারণ বিভিন্ন রং-এর ফল দিলে খাবার প্রতি তাদের আগ্রহ বারে। যেমন- ব্লুবেরি, স্ট্রবেরি খাওয়া খুব ভাল এছাড়াও আঙুর, পেয়ারা খাওয়া এই সময় খুব উপকারী।
advertisement
5/9
শীত থেকে ধীরে ধীরে গরম পড়তে শুরু হওয়ায় বাচ্চার এই সময় আইসক্রিমের জন্য বায়না করে। আইসক্রিম না দিয়ে তার পরিবর্তে বাড়িতে লস্যি বা স্বাদের জন্য চকলেট লস্যি বানিয়ে দেওয়া যেতে পারে। বাইরের খাবার বা প্যাকেট যত খাবার এড়িয়ে চলাই ভাল।
advertisement
6/9
দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে খুব জরুরি মরশুমী সবজি, সজনে ফুল খাওয়া খুব উপকারী। এটা ছোট বড় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।মটরশুটি,গাজর,পালক শাক এইগুলি এই সময়ই খাওয়া উচিত। বাচ্চারা অনেক সময় শুধু সবজি খেতে চায় না তাই তাদেরকে গাজরের হালুয়া, সবজি দিয়ে পাস্তার বাড়িতে বানিয়ে দেওয়া যেতে পারে।
advertisement
7/9
ডিম সিদ্ধ অথবা সবজি সহযোগে ডিমের ভুজিয়া বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। তাই সম্ভব হলে বাড়িতে বাচ্চাদের গরম গরম ডিম সেদ্ধ অথবা সবজি দিয়ে ডিমের ভুজিয়া বাড়িতে বানিয়ে দিলে বাচ্চারা যারা শুধু সবজি খেতে চায় না তারা সবজিও খাবার খেয়ে নেবে।
advertisement
8/9
ভাত,ডাল,মাছের ঝোল,শাক, তরকারি সকলের পক্ষেই উপকারী কিন্তু বাচ্চারা অনেক সময় তা খেতে চায় না।তাই বাচ্চাদের ক্ষেত্রে উপাদান একই রেখে ভাত সবজি ও চিংড়ি মাছ দিয়ে রাইস ও শাক দিয়ে ডাল দিলে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেবে ও পুষ্টিকর উপাদান ও শরীরে প্রবেশ করবে।
advertisement
9/9
এই সময় পেট খারাপের সম্ভাবনা বেড়ে যায় তাই বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলা ভাল। এটা ছোট বড় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর শরীরকে সতেজ অর্থাৎ হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল খেতে হবে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Season Change Health Care: চোখ রাঙাচ্ছে চিকেন পক্স, ভুগছে বাড়ির ছোটরা, ডাক্তারবাবুর কথা মেনে নিয়মিত পাতে রাখুন 'এই' খাবারগুলো