TRENDING:

Chicken Pox: শীতশেষে হানা দেয় 'চিকেন পক্স', এই ভয়ঙ্কর কষ্টদায়ক রোগ থেকে বাঁচায় যে ৪ সবজি

Last Updated:
মার্চ-এপ্রিল মাস নাগাদ চিকেন পক্স হানা দেয়! মারাত্মক যন্ত্রণাদায়ক এই অসুখ। ছোটদের চিকেন পক্সের ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু অধিকাংশ বড়দেরই ভ্যাকসিন দেওয়া নেই। ভ্যাকসিক দেওয়া থাকলেও এই রোগ হতে পারে! চিকেন পক্স থেকে বাঁচতে কী কী খাবেন?
advertisement
1/7
Chicken Pox: শীতশেষে হানা দেয় 'চিকেন পক্স', এই ভয়ঙ্কর কষ্টদায়ক রোগ থেকে বাঁচায় যে ৪ সবজি
শীত শেষে বসন্তের আগমনে নানা অসুখের বাড়বাড়ন্ত দেখা দেয়! এই সময়েই হানা দেয় ভয়ানক কষ্টদায়ক চিকেন পক্স। এই অসুখ ঘটে ভ্যারিসেল্লা ভাইরাসের আক্রমণে। মারাত্ম ছোঁয়াচে এই রোগ।
advertisement
2/7
শিশুদের এই অসুখ থেকে বাঁচতে ভ্যাকসিন দেওয়া হয়। তবে, ভ্যাকসিন নেওয়া থাকলেও বায়ুবাহিত এই অসুখ হতে পারে। বড়দের বেশিরভাগের-ই চিকেন পক্সের ভ্যাকসিন নেওয়া নেই। তাই আগে থেকেই সাবধান হন। যাঁদের ইতিমধ্যেই চিকেন পক্স হয়েছে, তাঁদের আবার-ও বায়ুবাহিত এই অসুখ হতে পারে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে গ্রাম বাংলার সাধারণ একটি সবজি চিকেন পক্স রুখে দেওয়ার ক্ষমতা রাখে
advertisement
3/7
সজনে ডাঁটা: গবেষণায় দেখা গিয়েছে, সজনে ডাঁটা বায়ুবাহিত নানা অসুখ ঠেকাতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর। মার্চ-এপ্রিল মাস নাগাদ সজনে ডাঁটা কাওয়ার পরামর্শ দেব চিকিৎসকরা। সজনে ডাঁটা রক্ত সঞ্চালন উন্নত করে, ফলে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ে। এই ডাঁটায় থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্য যা সংক্রামক রোগ ঠেকিয়ে রাখে। এতে থাকে ফাইবার যা পেটের সমস্যা দূরে রাখে। থাকে নায়াসিন, রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি১২-এর মতো ভিটামিন বি।
advertisement
4/7
সজনে ডাঁটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, হার্ট ভাল রাখে। পাশাপাশি, ক্যালসিয়াম, আয়রনে ভরপুর এই সবজি হাড় শক্ত করে। ডায়াবেটিস রোগীদের জন্যও খুব উপকারী, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।সজনে ডাঁটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, হার্ট ভাল রাখে। পাশাপাশি, ক্যালসিয়াম, আয়রনে ভরপুর এই সবজি হাড় শক্ত করে। ডায়াবেটিস রোগীদের জন্যও খুব উপকারী, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
advertisement
5/7
নিম পাতা-- এই পাতা এমনিতেই জীবাণুনাশক। স্নানের সময় জলে নিম পাতা ফেলে স্নান করুন। রোজের পাতে চেষ্টা করুন নিমপাতা রাখতে। নিম পাতা ভ্যারিসেল্লা ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।
advertisement
6/7
বাঁধাকপি: চিকেনপক্সের সময় সহজে হজম হয় এমন কম প্রোটিনযুক্ত এবং তরলভিত্তিক খাবার খাওয়া উচিৎ। এই ক্ষেত্রে বাঁধাকপি উপযুক্ত। এটি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং সহজে হজম হয়।
advertisement
7/7
গাজর: ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিনে ভরপুর গাজর চিকেনপক্সে আক্রান্ত রোগীদের জন্য খুব উপকারী। ভিটামিন এ ত্বক ও দৃষ্টিশক্তি উন্নত করে, বিটা-ক্যারোটিন অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করে। কাজেই রোজের খাবারে গাজর রাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আগাগোড়া স্বাস্থ্য ভাল থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chicken Pox: শীতশেষে হানা দেয় 'চিকেন পক্স', এই ভয়ঙ্কর কষ্টদায়ক রোগ থেকে বাঁচায় যে ৪ সবজি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল