Chicken Malaikari Recipe: চিকেন মালাইকারি খেয়েছেন? চিংড়িকে ১০ গোল দেবে! শুধু বানান এই পদ্ধতিতে
- Reported by:RAKESH MAITY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Chicken Malaikari Recipe: অল্প সময়ে সামান্য কয়েকটা উপকরণে বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন চিকেন মালাইকারি, ৮ থেকে ৮০ সকলেই খাবে চেটেপুটে...
advertisement
1/6

*চিংড়ি ছেড়ে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন মালাইকারি।
advertisement
2/6
*মালাইকারি নাম শুনলে প্রথমেই চিংড়ির কথা মাথায় আসবে। কিন্তু এবার হয়ত চিংড়ির সেই জায়গায় ভাগ বসাতে চলেছে চিকেন।
advertisement
3/6
*এই চিকেন মালাইকারি হার মানাতে পারে চিংড়ি মালাইকারিকে। স্বাদে অতুলনীয়। একদম কম উপকরণে ঝামেলা ছাড়াই সুস্বাদু চিকেন পদ মানেই চিকেন মালাইকারি।
advertisement
4/6
*উপকরণঃ ৫০০ গ্রাম চিকেন, দুধ, নারকেলের দুধ, কাজু অথবা আমন্ড বাদাম, ঘি এক চামচ, সাদা তেল ২ চামচ, পেঁয়াজ ২-৩ টি, এক চামচ আদা, হাফ চামচ রসুন বাটা। সামান্য কসুরি মেথি, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা, এক চামচ জিরে, এক চামচ ধনে, এক চামচ গোল মরিচ গুঁড়ো। দারুচিনি কয়েক টুকরো, এলাচ ৬-৮ টি। কাঁচা লঙ্কা ২ টি। চিনি দেড় চামচ চিনি।
advertisement
5/6
*পাত্রে সাদা তেল এবং ঘি দিয়ে এলাচ দারচিনি তেজ পাতা দিয়ে নেড়ে পেঁয়াজ, আদা, রসুন মাংস দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর আদা, রসুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনেগুঁড়ো দিয়ে কষে নিন। পরে দুধ, বাদাম বাটা ঢেলে দিন। এ বার পাঁচ-সাত মিনিট ঢাকা দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে নিন। সবশেষে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।
advertisement
6/6
*অল্প সময়ের তৈরি চিকেন মালাইকার। দুপুরে ভাত অথবা সন্ধায় রুটি পরোটার সঙ্গে বেশ মানানসই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chicken Malaikari Recipe: চিকেন মালাইকারি খেয়েছেন? চিংড়িকে ১০ গোল দেবে! শুধু বানান এই পদ্ধতিতে