TRENDING:

Weekend Trip: কলকাতার কাছেই রয়েছে এই গুপ্ত বৃন্দাবন ধাম! রঙের উৎসবে ঘুরে আসুন বাওয়ালি

Last Updated:
Weekend Trip: ২-১১ মার্চ বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধামে দোল উৎসব ও মেলা। ৩৬০ বছরের পুরোনো মন্দির, ঐতিহাসিক বাওয়ালি রাজবাড়ি ও হেরিটেজ রিসর্টে রাজকীয় অভিজ্ঞতা—কলকাতার কাছেই রঙের উৎসবের অনন্য গন্তব্য।
advertisement
1/5
কলকাতার কাছেই রয়েছে এই গুপ্ত বৃন্দাবন ধাম! রঙের উৎসবে ঘুরে আসুন বাওয়ালি
সামনেই রঙের উৎসব হোলি। এবছর এই রঙের উৎসবে নিজেকে রঙিন করতে ঘুরে আসতে পারেন বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। ২-১১ মার্চ এখানে চলবে দোল উৎসব ও মেলা। প্রচুর দর্শনার্থী এখানে আসেন প্রতিবছর। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
বাওয়ালি গোপীনাথ জিউ সেবা সমিতি এই উৎসব পরিচালনা করে। উল্লেখ্য এখানে একত্রে ৬ টি মন্দির রয়েছে। বাওয়ালি মন্ডল জমিদারদের ৩৬০ বছরের পুরোনো এই মন্দিরগুলি সকলকে কাছে টানে।
advertisement
3/5
এখানে এলে আপনি রাজকীয়ভাবে সময় কাটাতে পারবেন। কাছেই রয়েছে বাওয়ালি রাজবাড়ি। দক্ষিণ ২৪ পরগনার এই রাজবাড়ি কলকাতা থেকে মাত্র ৩৫ থেকে ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গিয়ে একদিনের রাজা সাজতে পারেন আপনি।
advertisement
4/5
এখানে রঙের উৎসবে সামিল হতে প্রতি বছর হাজার-হাজার মানুষজন আসেন।মণ্ডল পরিবারের এই ঐতিহাসিক রাজবাড়ি কালের নিয়মে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। কিন্তু সেটিকে পুনরায় সংস্কার করে বর্তমানে একটি রিসর্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। এই জায়গার টানে সকলেই ছুটে আসেন।
advertisement
5/5
আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারই মেলে এখানে। এখানকার খাবারের গুণমান খুবই ভাল। বর্তমানে এই রাজবাড়ি হেরিটেজ রিসর্ট। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর বিয়ের আয়োজনের পর থেকে বেশ খ্যাতি পেয়েছে এই স্থানটি। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: কলকাতার কাছেই রয়েছে এই গুপ্ত বৃন্দাবন ধাম! রঙের উৎসবে ঘুরে আসুন বাওয়ালি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল