Cashew Processing: কাঁচা কাজু থেকে ধবধবে সাদা বাদাম— জানুন কীভাবে হয় কাজুর গ্রেডিং ও রোস্টিং, দেখুন সম্পূর্ণ প্রক্রিয়া
- Reported by:Madan Maity
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Cashew Processing: কাঁথির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাজু প্রসেসিং! জানেন কি এই কাজু কী ভাবে প্রসেসিং করা হয়?
advertisement
1/7

বাড়িতে পায়েস হোক বা চাটনি, কাজুবাদাম থাকলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। কাজু কেবল সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। কিন্তু আমরা যে কাজু খাই, তা গাছ থেকে সরাসরি প্লেটে আসে না। এর পিছনে রয়েছে দীর্ঘ একটি প্রক্রিয়া। গাছ থেকে ফল পাড়ার পর শুরু হয় কাজু প্রসেসিং। আজ আমরা সেই সম্পূর্ণ পদ্ধতির কথাই জানব। রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমায় কাজুবাদাম প্রক্রিয়াকরণ এখন বহু মানুষের রুটি-রুজির প্রধান ভরসা। (তথ্য- মদন মাইতি)
advertisement
2/7
কাঁথির তাজপুর, মাজনা, গারুয়া, নামাল, পদিমা, দিঘা—এই সব এলাকায় সারা বছরই কাজু প্রসেসিং এর ব্যস্ততা চোখে পড়ে। বর্তমানে কাঁথি মহকুমায় ৭০০-র বেশি কাজু প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে।
advertisement
3/7
কাজু গাছের আদি নিবাস ব্রাজিল। বর্তমানে এটি বিশ্বের নানা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জন্মায়। কাজু গাছে একটি বিশেষ ধরনের ফল ধরে। ফলটি রসালো এবং নাশপাতির মত আকৃতির। এই ফলের নীচে ঝুলে থাকে একটি করে কাজু বাদাম। বাদামটি কিডনি আকৃতির শক্ত খোসার সঙ্গে যুক্ত থাকে। প্রথমে সাবধানে কাজু ফল সংগ্রহ করা হয়।
advertisement
4/7
এরপর খোসা থেকে কাজু বাদাম আলাদা করা হয়। এই কাজ হাতে বা মেশিনে করা হয়। বাইরের শক্ত খোসা ভেঙে ভিতরের বাদাম বের করা হয়। খোসা ফেলে দিয়ে বাদাম পরিষ্কার করা হয়। অপ্রয়োজনীয় অংশ দূর করা হয়। তারপর রোদে শুকানো হয়। এই ধাপ খুবই গুরুত্বপূর্ণ। এতে আর্দ্রতা কমে এবং বাদাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না।
advertisement
5/7
শুকানোর পর শুরু হয় খোসা ছাড়ানোর কাজ। প্রতিটি কাজু বাদামের গায়ে থাকে পাতলা বাদামী খোসা। এই খোসা ছাড়ালে হাতির দাঁতের রঙের মত কাজু বেরিয়ে আসে। এরপর শুরু হয় গ্রেডিং। আকার, রং ও মান অনুযায়ী কাজু আলাদা করা হয়। ভাল মানের কাজুই বাজারে পাঠান হয়। তারপর কাজু ভাজা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় ভাজলে কাজুর স্বাদ ও মুচমুচে ভাব বাড়ে। অনেক ক্ষেত্রে লবণ, মশলা বা মিষ্টি আবরণও দেওয়া হয়। উপভোক্তার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের কাজু তৈরি হয়।
advertisement
6/7
কাঁথিতে শুধু স্থানীয় কাজু নয়, বিদেশ থেকে আনা কাজুও প্রসেসিং হয়। তানজানিয়া, ঘানা, নাইজিরিয়া, দক্ষিণ আফ্রিকার মত দেশ থেকে টন টন কাঁচা কাজু আসে। জাহাজে করে কাজু পৌঁছয় গোয়ায়। সেখান থেকে রেলে হাওড়া বা খড়গপুর। এরপর ট্রাকে কাঁথিতে আসে। অন্ধ্র প্রদেশ থেকেও কাজু আসে এখানে।
advertisement
7/7
কাঁচা কাজু আসার পর ঝাড়াই-বাছাই শুরু হয়। কোনও কাজু সল্টেড হয়। কোনওটা রোস্ট করা হয়। এই কাজে যুক্ত রয়েছেন অসংখ্য মহিলা শ্রমিক। দিনরাত পরিশ্রম করে তাঁরা কাজুকে বাজারের উপযোগী করে তোলেন। বছরের পর বছর ধরে কাঁথি এলাকার অর্থনীতিতে এই কাজু প্রসেসিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। (তথ্য- মদন মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cashew Processing: কাঁচা কাজু থেকে ধবধবে সাদা বাদাম— জানুন কীভাবে হয় কাজুর গ্রেডিং ও রোস্টিং, দেখুন সম্পূর্ণ প্রক্রিয়া