TRENDING:

Dooars Tourism: ডুয়ার্স ভ্রমণে যাচ্ছেন? রাজাভাতখাওয়ার এই স্থানগুলি না দেখলে সফর অপূর্ণ থেকে যাবে! জেনে নিন সাফারির টিকিট ও কী কী দেখবেন

Last Updated:
Dooars Tourism: ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের অন্যতম আকর্ষণ রাজাভাতখাওয়া। প্রকৃতি বীক্ষণ কেন্দ্র থেকে ঐতিহাসিক রেল স্টেশন— আলিপুরদুয়ারের এই মনোরম পর্যটন কেন্দ্রটির খুঁটিনাটি জেনে নিন
advertisement
1/5
ডুয়ার্স ভ্রমণে যাচ্ছেন? রাজাভাতখাওয়ার এই স্থানগুলি না দেখলে সফর অপূর্ণ থেকে যাবে!
বক্সা টাইগার রিজার্ভের তথা ডুয়ার্সের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রাজাভাতখাওয়া। রাজাভাতখাওয়া এলাকাতে বক্সায় প্রবেশের শুধু প্রবেশ দরজা নেই, রয়েছে অনেকগুলি ঘুরে দেখার মত স্থান। যেগুলি দেখলে মন ভাল হবে আপনার। জেনে নিন সেই স্থানগুলি। (তথ্য ও ছবি: অনন্যা দে)
advertisement
2/5
আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ (পশ্চিম) ডিভিশনের মধ্যে অবস্থিত একটি স্থান, রাজাভাতখাওয়া। আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ১৪ কিমি দুরত্বে এর অবস্থান।প্রাকৃতিক সৌন্দর্য, বন ও বন্যপ্রাণী, পাখি, প্রজাপতি দিয়ে ভরা থাকবার সাথে সাথে অঞ্চলটি মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত।
advertisement
3/5
এখানকার পাকা সড়ক জেলার কালচিনি, আলিপুরদুয়ার শহরের সঙ্গে যুক্ত হলেও চারিদিকে বক্সার জঙ্গল দিয়ে ঘেরা। মনোরম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অনেকগুলি ঘুরে দেখার মত স্থান রয়েছে এলাকায়।
advertisement
4/5
রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষন কেন্দ্র রয়েছে।বক্সা জঙ্গলে গাড়ি সাফারির জন্য যেখানে টিকিট সংগ্রহ করতে হয়, সেখানেই রয়েছে এই স্থানটি। এই স্থানে গেলে দেখা যাবে বন্য জীবজন্তুদের দেহাংশ। জানা যাবে তাদের সম্পর্কে।
advertisement
5/5
এই রাজাভাতখাওয়া নামে এখানে রয়েছে ঐতিহাসিক রেল স্টেশন।ইংরেজ শাসনকালে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে রাজাভাতখাওয়া হয়ে বক্সা -জয়ন্তী যাওয়ার একমাত্র রেল লাইন ছিল। এই রেল ব্যবস্থা ব্রিটিশদের আবেদনে কোচ বিহারের মহারাজা কোচবিহারে স্টেট রেলওয়ের সাথে গিতালদহ- জয়ন্তী রেল পথ স্থাপন করে ১৯০১ সালে। (তথ্য ও ছবি: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Tourism: ডুয়ার্স ভ্রমণে যাচ্ছেন? রাজাভাতখাওয়ার এই স্থানগুলি না দেখলে সফর অপূর্ণ থেকে যাবে! জেনে নিন সাফারির টিকিট ও কী কী দেখবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল