Buddha Purnima Date Time Rituals: আজ বুদ্ধ পূর্ণিমা কত ক্ষণ আছে? সত্যনারায়ণ পুজোর শুভ সময়ই বা কখন? কোন মুহূর্তে কোন কাজ করলে পূর্ণ হবে মনের সব ইচ্ছে? জানুন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Buddha Purnima Date Time Rituals: বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন৷ এই তিথিতেই মহাপরিনির্বাণ লাভ করেন তিনি৷ এই তিথি খুবই পুণ্যদায়ী এবং পবিত্র৷
advertisement
1/7

আজ, সোমবার বুদ্ধপূর্ণিমা৷ এই বৈশাখী পূর্ণিমার পুণ্যতিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের ফুলদোল৷ অনেক পরিবারে এই তিথিতে দেবী গন্ধেশ্বরীর পুজোও করা হয়৷
advertisement
2/7
বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন৷ এই তিথিতেই মহাপরিনির্বাণ লাভ করেন তিনি৷ এই তিথি খুবই পুণ্যদায়ী এবং পবিত্র৷
advertisement
3/7
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সোমবার বুদ্ধ পূর্ণিমা থাকবে রাত ১০.২৬ মিনিট পর্যন্ত৷ অন্য পঞ্জিকা মতে সোমবার পূর্ণিমা থাকবে রাত ৯.১৮ পর্যন্ত৷
advertisement
4/7
পূর্ণিমা তিথিতে অনেক বাড়িতে সত্যনারায়ণ পুজোও হয়৷ অনেক পরিবারের প্রতি পূর্ণিমা তিথিতে এই ব্রত পালনের রীতি আছে। আবার অন্যান্য পরিবারে সত্যনারায়ণ ব্রত পালন করা হয় বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে।
advertisement
5/7
এই পুজো করার জন্য সব সময় পূর্ব বা উত্তরদিকে মুখ করে বসুন। পুজোয় নিবেদন করুন চরণামৃত, পান, তিল, সুপারি, সিঁদুর, ফুল, দূর্বা এবং ফলপ্রসাদ।
advertisement
6/7
পুজো শেষে বিতরণ করুন সিন্নি ও ফলপ্রসাদ। পাঠ করুন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। সত্যনারায়ণ পুজো করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস।
advertisement
7/7
সোমবার এই তিথিতে সত্যনারায়ণ পুজোর শুভ সময় হল সোমবার সন্ধ্যা ৬.০৬ মিনিট থেকে ৭.৪২ মিনিট পর্যন্ত৷ এই পুণ্যদিনে গঙ্গাস্নান ও দানধ্যানও খুব গুরুত্বপূর্ণ৷ গঙ্গাস্নানের শুভ সময় হল সকাল ৬ থেকে রাত ৯.১৯ মিনিটের মধ্যে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Buddha Purnima Date Time Rituals: আজ বুদ্ধ পূর্ণিমা কত ক্ষণ আছে? সত্যনারায়ণ পুজোর শুভ সময়ই বা কখন? কোন মুহূর্তে কোন কাজ করলে পূর্ণ হবে মনের সব ইচ্ছে? জানুন