Blue Turmeric:খয়েরি আদা নয়, পাতে রাখুন নীল আদা...জয়েন্ট,পেশির ব্যথা গায়েব করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, নীল আদার আরও গুণ জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সাদা বা হালকা খয়েরি আদা খাওয়ারই চল বেশি! কিন্তু বিশেষজ্ঞরা বলেন, নীল আদার উপকারিতা অঢেল। নীল আদা খেলে শরীরে কী কী উপকার হয়?
advertisement
1/8

হালকা খয়েরি রঙের আদা আমরা সবাই-ই খেয়ে থাকি! কিন্তু নীল আদার গুণ জানলে চোখ কপালে উঠবে। এই আদা অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল নিষ্ক্রিয় করে। ফলে শরীরের কোষগুলো অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষিত থাকে, সুস্থ বার্ধক্য বজায় থাকে এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
2/8
নীল আদায় থাকা বিভিন্ন যৌগ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। জয়েন্টের ব্যথা, পেশির যন্ত্রণা এবং দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যা দূর করতে পারে এই আদা।(ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/8
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: নীল আদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, ঋতু পরিবর্তন বা মানসিক চাপের সময় শরীর সুস্থ রাখে (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/8
হজমে সহায়ক: নীল আদা পিত্তরসের উৎপাদন বাড়ায়, অন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে এবং হজমে সহায়তা করে। এটি পেট ফাঁপা, গ্যাস ও অস্বস্তি কমায়। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
5/8
হার্ট ভাল রাখে: নীল আদা প্রদাহ কমায়, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, রক্তসঞ্চালনা বাড়ায়। নিয়মিত নীল আদা খেলে হার্ট ভাল থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো সমস্যা দূর করে (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
6/8
ত্বকের ভাল রাখে: অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহনাশক যৌগে সমৃদ্ধ ব্লু টারমেরিক ত্ব রাখে উজ্জ্বল ও সুস্থ। এটি ব্রণ ও ত্বকের লালচেভাব কমায়,ত্বক বুড়িয়ে যেতে দেয় না।
advertisement
7/8
যকৃতের কার্যক্ষমতাবাড়ায়: নীল আদা অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমিয়ে যকৃতকে টক্সিনমুক্ত করে। এটি যকৃতকে বিষাক্ত পদার্থ আরও কার্যকরভাবে প্রক্রিয়াজাত করতে সাহায্য করে, বিপাকীয় স্বাস্থ্য ভাল রাখে(ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
8/8
মানসিক সুস্থতা: ব্লু টারমেরিকের বায়োঅ্যাকটিভ যৌগ প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখে। নীল আদা মন ভাল রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Blue Turmeric:খয়েরি আদা নয়, পাতে রাখুন নীল আদা...জয়েন্ট,পেশির ব্যথা গায়েব করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, নীল আদার আরও গুণ জানলে চোখ কপালে উঠবে