TRENDING:

Bengali Cuisine: বাঙালির প্রিয় 'চাটনি' আর 'অম্বল', দুটোই শেষপাতের পদ, কিন্তু দুইয়ের মধ্যে বিস্তর ফারাক,জেনে নিন, 'চাটনি' আর 'অম্বলের' মধ্যে পার্থক্য কোথায়

Last Updated:
চাটনি আর অম্বল দুটোই বাঙালি বাড়িতে ভাতের সঙ্গে শেষ পাতে পরিবেশন করা হয়। তবে মাথায় রাখবেন, দুটোর মধ্যে ফারাক বিস্তর
advertisement
1/5
'চাটনি' আর 'অম্বল' দুটোই শেষপাতের পদ,কিন্তু দুইয়ের মধ্যে বিস্তর ফারাক, কোথায় পার্থক্য?
বাঙালি মানেই ভোজনরসিক! খাবার কত না বৈচিত্র! শুরু হয় তিতো দিয়ে, শেষ হয় মিষ্টি দিয়ে। মিষ্টির ঠিক আগেই আসে চাটনি। কোনও কোনও বাড়িতে আবার দেওয়া হয় টক বা অম্বল। অম্বল ও চাটনি দুটোই কিন্তু শেষপাতের পদ, তবে এই দুই পদের ফারাক বিস্তর! বলুন তো, চাটনি আর অম্বলের পার্থক্য কোথায়?
advertisement
2/5
চাটনি টক-মিষ্টি স্বাদের হলেও মিষ্টিটাই বেশি। টক বা অম্বল অনেক বেশি টক। অম্বল শব্দটাই এসেছে অম্ল থেকে।
advertisement
3/5
চাটনি নিরামিষ পদ। মূলত তৈরি হয় আম, তেঁতুল,আমড়া, খেজুর, আমসত্ত্ব, টম্যাটো বা হরেক কিসিমের ফল দিয়ে। অন্যদিকে, টক বা অম্বল আমিষও হতে পারে। ইলিশ বা পুঁটি মাছের টক বা বড়ির টক খাওয়া র চল বাঙালি বাড়িতে বহুদিনের।
advertisement
4/5
চাটনি থকথকে বা ঘন হয়। চাটনি শব্দটি এসেছে চেটে খাওয়া যায় এমন পদ, এই থেকেই। অন্যদিকে, অম্বল বা টক সাধারণত পাতলা ঝোল জাতীয়, চুমুক দিয়ে বা ভাতের সঙ্গে মেখে খাওয়া যায়।
advertisement
5/5
টক বা অম্বল বাঙালির নিজস্ব রান্না। চাটনি দেশের বিচিন্ন প্রান্তে বিভিন্ন স্টাইলে রান্না করা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bengali Cuisine: বাঙালির প্রিয় 'চাটনি' আর 'অম্বল', দুটোই শেষপাতের পদ, কিন্তু দুইয়ের মধ্যে বিস্তর ফারাক,জেনে নিন, 'চাটনি' আর 'অম্বলের' মধ্যে পার্থক্য কোথায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল