Belly Fat Control Tips: রোজের ডায়েটে রাখুন এই ৬ ফল! আর হতে হবে না হতাশ! মেদ কমবে ঝড়ের গতিতে
- Reported by:Sarthak Pandit
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Belly Fat Control Tips: বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ফ্যাট সংক্রান্ত সমস্যা বেশি দেখা যাচ্ছে। তবে ডায়েটেও পেট থেকে কিছুতেই বিদায় নিতে চায় না। প্রতিদিন নিয়ম করে বেশকিছু ফল খেতে হবে সেই চর্বি ঝড়াতে।
advertisement
1/10

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ফ্যাট সংক্রান্ত সমস্যা বেশি দেখা যাচ্ছে। এই সমস্যার পেছনে রয়েছে একাধিক কারণ। যেগুলি এই সমস্যা ডেকে আনছে প্রতিনিয়িত।
advertisement
2/10
অসতর্ক জীবনযাপন, হরমোনের অসামঞ্জস্যতা, মানসিক টানাপোড়েন এসবের কারণে চর্বির দল দানা বাঁধছে শরীরে মধ্যম অংশের মধ্যে বেশি পরিমাণে।
advertisement
3/10
ওজন কমানোর জন্য ডায়েট করেন থাকেন অনেক মানুষ। তবে সেই ডায়েটে শরীরে সব জায়গা থেকে চর্বি বিদায় নিলেও, পেট থেকে কিছুতেই বিদায় নিতে চায় না।
advertisement
4/10
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, ডায়েট কিংবা শরীরচর্চা যেমন করছেন সেটা তো করতেই হবে। তবে প্রতিদিন নিয়ম করে বেশকিছু ফল খেতে হবে। এতেই ভুঁড়ি কমবে অনেকটাই সহজে।
advertisement
5/10
আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং জল। আপেল খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ। তাই ওজন কমাতেও অনেকটাই সাহায্য করে থাকে এই ফল।
advertisement
6/10
ভুঁড়ি কমাতে চাইলে রোজ পাকা পেঁপে ডায়েটে রাখতে পারেন। পেঁপেতে থাকা এনজাইম হজমে সাহায্য করে এবং অন্ত্রের ব্যথা কমাতেও সাহায্য করে। ফলে ওজন কমাত দ্রুত।
advertisement
7/10
আনারসে রয়েছে প্রচুর ফাইবার এবং জল আছে। এই ফলে আছে ব্রমেলিয়ন নামের এক ধরনের এনজাইম। যা হজমে সাহায্য করে। এছাড়া ওজন কমাতেও সাহায্য করে।
advertisement
8/10
নাশপাতিতে আছে প্রচুর পরিমাণ ফাইবার। তবে এতে ক্যালোরির পরিমাণ নাম মাত্র। অল্প নাশপাতি খেলেই পেট ভরে যায়। ফলে এই ফল ওজন কমাতে সাহায্য করে।
advertisement
9/10
কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন-C এবং ফাইবার। কোয়াযুক্ত কমলা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। তাই ওজন কমতেও সাহায্য করে এই ফল।
advertisement
10/10
পাতিলেবু শরীরের বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। হজমশক্তি বাড়ায়। এছাড়া শরীরের ক্ষতিকারক টক্সিন বাইরে বের করে দিতে সাহায্য করে। ফলে মেদও কমতে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Belly Fat Control Tips: রোজের ডায়েটে রাখুন এই ৬ ফল! আর হতে হবে না হতাশ! মেদ কমবে ঝড়ের গতিতে