TRENDING:

জেল্লাদার ত্বক পেতে এ বার পেটে নয়, মুখে মাখুন চিনি

Last Updated:
এ বার চিনি মুখে না পড়ুক ত্বকে পড়তে দোষ কোথায়? আখেরে লাভ আপনারই। চিনি পেটে নয়, গালে মাখুন। এটা আপনার ত্বকের জন্য বেশ উপকারী।
advertisement
1/6
জেল্লাদার ত্বক পেতে এ বার পেটে নয়, মুখে মাখুন চিনি
এক কাপ চা হোক বা কফি, পায়েস বা মিষ্টি চিনির স্বাদ পেতে কে না চায়! তবে ডায়াবেটিস আর ওবেসিটিতে ভুক্তভোগী মানুষের জন্য চিনি হল বিষ। অতিরিক্ত চিনিতেই ডেকে আনছে বিপদ। তবে এ বার মুখে না পড়ুক ত্বকে পড়তে দোষ কোথায়? দিনের শেষে আপনি কিন্তু ফল পাবেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, চিনি পেটে নয়, গালে মাখুন। এটা আপনার ত্বকের জন্য বেশ উপকারী।
advertisement
2/6
ত্বকের এক্সফোলিয়েশন – শীতের মরসুমে রুক্ষতা আপনার ত্বকের জেল্লা কেড়ে নিয়েছে। ত্বকের মৃত কোষ তুলতে ভাল কাজ দেয় চিনি। এক চা চামচ গরম অলিভ অয়েল বা গরম নারকোল তেলের সঙ্গে দু’চা চামচ চিনি মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। পনেরো মিনিট পরে মুখে আলতো করে স্ক্রাবিং করুন যত ক্ষণ মৃত কোষগুলি পুরোপুরি উঠে না যাচ্ছে। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন মৃত কোষ গুলি সরে উঠে গিয়ে ত্বক একেবারে ঝলমলিয়ে উঠেছে।
advertisement
3/6
মসৃণ ঠোঁটের জন্য – মধু বা চিনির সঙ্গে নারকোল তেল মিশিয়ে ঠোঁটে লাগান। কিছু ক্ষণ সময় ধরে স্ক্রাবিং করুন। এতে ঠোঁটের মৃত কোষ গুলি উঠে যাবে এবং আপনার ঠোঁট আগের চেয়ে অনেক বেশি গোলাপী ও সুন্দর দেখাবে।
advertisement
4/6
ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে – বছরের এই সময় আমাদের ত্বক প্রাণহীন দেখায় সবচেয়ে বেশি। তাই ত্বকের মসৃণ ও উজ্জ্বল ভাব ফিরিয়ে আনতে এক চা চামচ চিনিই যথেষ্ট। তিলের তেল ও কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মুখে মেখে রাখুন দশ মিনিট। তারপরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। দেখবেন কেমন চকচক করছে আপনার গাল।
advertisement
5/6
হাত ও পায়ের যত্ন – গাল তো নয় হল, কিন্তু শীতের দিনে হাত ও পা অনেক বেশি শুষ্ক দেখায়। তাই স্ক্রাবিং এর দরকার পড়ে। নারকোল তেল বা অলিভ অয়েলের সঙ্গে চিনি এবং কফি মিশিয়ে দশ মিনিট ধরে ম্যাসাজ করুন। থান্ডা জলে ধুয়ে নিয়ে হাতে পায়ে ক্রিম লাগান। এতে আপনার হাত-পা নরম হবে ও উজ্জ্বল দেখাবে।
advertisement
6/6
স্ট্রেচ মার্ক – কোমড়ের নিচে শাড়ি পড়তে লজ্জা লাগে ? বা প্রেগন্যান্সির পরের সেই স্ট্রেচ মার্ক গুলো আজও রয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই। চিনির কামাল এ বার দূর করবে আপনার স্ট্রেচ মার্ক। কফি, চিনি, আমন্ড অয়েল আর মধু মিশিয়ে স্ট্রেচ মার্কের উপর রোজ মালিশ করুন। ধীরে ধীরে এই দাগ হালকা হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জেল্লাদার ত্বক পেতে এ বার পেটে নয়, মুখে মাখুন চিনি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল