বর্ধমান স্টেশনের বয়স কত জানেন....? লর্ড ক্যানিং-এর সবুজ পতাকায় ৩ ফেব্রুয়ারি শুরু হয় এই স্টেশনের যাত্রা! কত বছর আগে?
- Reported by:Sayani Sarkar
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bardhaman Station: রোজ প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের পথ। কিন্ত আপনি জানেন কি আজ থেকে ঠিক কত বছর আগে আজকের দিনে আনুষ্ঠানিক সূচনা হয়েছিল এই স্টেশনের?
advertisement
1/5

প্রচীন রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম স্টেশন বর্ধমান রেল স্টেশন।ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এটি।রোজ প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের পথ। কিন্ত আপনি জানেন কি আজ থেকে প্রায় ১৭০ বছর আগে আজকের দিনে আনুষ্ঠানিক সূচনা হয়েছিল এই স্টেশনের।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
১৮৫৪ সালে পশ্চিমবঙ্গের প্রথম রেল চলেছিল হাওড়া থেকে পান্ডুয়া পর্যন্ত।পরে ১৮৫৫ সালের ৩রা ফেব্রুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্ধমান স্টেশনের উদ্বোধন করেন। ইতিহাস ঘাটলে জানা যায়, হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত লাইন পাতা থাকলেও প্রথম দিন বর্ধমান পর্যন্তই ট্রেন এসেছিল,সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা দশ মিনিট ।
advertisement
3/5
বর্ধমানে প্রথম ট্রেনে স্বাগত যাত্রীদের স্বাগত জানাতে বর্ধমান স্টেশনে স্বয়ং উপস্থিত ছিলেন রাজা। তাদের স্বাগত জানানোর পাশাপাশি খাওয়া-দাওয়া ব্যবস্থা করেছিলেন তিনি ।সেই আদি পথটি বর্তমানে মেন লাইন নামে পরিচিত। এর প্রায় ৫০ বছর পর চালু হয় কর্ড লাইন।এই স্টেশনের প্রতিটি ইটে লুকিয়ে রয়েছে শতবর্ষের ইতিহাস আর কত শত যাত্রার পদধ্বনি।পশ্চিমবঙ্গের পঞ্চম সর্বাধিক জনবহুল শহর বর্ধমানের প্রাণের স্পন্দন এই স্টেশন।
advertisement
4/5
বর্তমানে ৮ টি প্ল্যাটফর্ম বিশিষ্ট এই স্টেশন। সারা দিনে প্রায় ৩০০ টির বেশী এক্সপ্রেস,মেইল,এস এফ ট্রেন এখানে থামে।ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান,বর্ধমান রেল স্টেশন একটি ঐতিহাসিক রেল স্টেশন। ১৮৫৫ সালের ৩ রা ফেব্রুয়ারী প্রথম রেল চালু হয়।হাওড়া থেকে সেই দিন পতাকা দেখিয়ে গর্ভনর জেনারেল লর্ড ক্যানিং এই ট্রেনের সূচনা করেছিলেন।৫ ই ফেব্রুয়ারী রানিগঞ্জ থেকে বর্ধমান হয়ে হাওড়া রেল পরিষেবা চালু হয়।
advertisement
5/5
তিনি আরও জানান,বর্তমানে বর্ধমান রেল স্টেশন নবরূপায়ন হচ্ছে কিন্তু পুরোনো ঐতিহ্যকে টিকিয়ে রেখে যেন নবরূপায়ন হয় সেই দিকটিও দেখতে হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বর্ধমান স্টেশনের বয়স কত জানেন....? লর্ড ক্যানিং-এর সবুজ পতাকায় ৩ ফেব্রুয়ারি শুরু হয় এই স্টেশনের যাত্রা! কত বছর আগে?